শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে দুই মোটরসাইকেল ও নসিমনের সাথে ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত রামপাল বিদ্যুৎকেন্দ্রে নতুন রেকর্ড ১৩২১ মেগাওয়াট উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে বাগেরহাটে সেবা গ্রহীতাদের কাছ থেকে ঘুষ গ্রহণের অভিযোগ, অবরুদ্ধ ইউপি প্রশাসক বাগেরহাটে জমি দখলের চেষ্টা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন ভিডিও নজরে আসতেই দুলিপা পারভীন ও হোসাইনের চিকিৎসার দায়িত্ব নেন ডা. জুবাইদা রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ৮ দিন বন্ধ থাকার পর দ্বিতীয় ইউনিট চালু ​মোড়েলগঞ্জে মাদকসহ ব্যবসায়ী আটক  ​ বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞায় ফিরেছে প্রান-প্রকৃতি, কমেছে অপরাধ রামপালে রামপালে বাঁধ ভেঙ্গে দুইশতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, টেকসই বাঁধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

বাগেরহাটে আগুনে পুড়ে ছাই ফার্নিচার দোকান, ব্যবসায়ীর ক্ষতি প্রায় ১০ লাখ টাকা

রিপোর্টার- / ৪৯৪ পড়া হয়েছে
সময়- বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটে আগুনে পুড়ে ভষ্মিভুত হয়েছে একটি ফার্নিচারের দোকান। বুধবার (৪ ডিসেম্বর) ভোর রাতে শহরের দশানী এলজিইডি মোড় এলাকার এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে মূল্যবান মেশিন, খাট, দরজা ও তৈরিকৃত আসবাবপত্র পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয় বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আবদুল কাইয়ুম।

প্রত্যক্ষদর্শী মো. রানা বলেন, দোকানের বিপরীতে আমার বাড়ি। ভোররাতে হঠাৎ আগুন লাগার খবর পেয়ে সেখানে গিয়ে দেখি দোকানটি দাউ দাউ করে জ্বলছে। আমরা চেষ্টা করেও কিছুই করতে পারিনি। শেষ পর্যন্ত ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ব্যবসায়ী আবদুল কাইয়ুম বলেন, আমার দোকানে নয়টি মেশিন ছিল জালি মেশিন, চারকুলার মেশিন, ড্রি মেশিন, কুল মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম। সঙ্গে দুটি খাট ও পাঁচটি দরজা এই সপ্তাহেই ডেলিভারি দেওয়ার কথা ছিল। সবকিছু প্রস্তুত ছিল। কিন্তু আগুন সব শেষ করে দিল। প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আমার পরিবার পাঁচ সদস্যের এই দোকান দিয়েই সংসার চলত। এখন আমি সম্পূর্ণ পথে বসেছি।

ফায়ার সার্ভীসের সিনিয়র স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) শেখ মামুনুর রশিদ বলেন, ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছি। একটি ইউনিট প্রায় ঘণ্টাখানেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। যেহেতু দোকানটি ফার্নিচারের, তাই ধারণা করা হচ্ছে ক্ষতির পরিমাণ ৯ থেকে ১০ লাখ টাকার মত হতে পারে। আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ