শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে দুই মোটরসাইকেল ও নসিমনের সাথে ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত রামপাল বিদ্যুৎকেন্দ্রে নতুন রেকর্ড ১৩২১ মেগাওয়াট উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে বাগেরহাটে সেবা গ্রহীতাদের কাছ থেকে ঘুষ গ্রহণের অভিযোগ, অবরুদ্ধ ইউপি প্রশাসক বাগেরহাটে জমি দখলের চেষ্টা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন ভিডিও নজরে আসতেই দুলিপা পারভীন ও হোসাইনের চিকিৎসার দায়িত্ব নেন ডা. জুবাইদা রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ৮ দিন বন্ধ থাকার পর দ্বিতীয় ইউনিট চালু ​মোড়েলগঞ্জে মাদকসহ ব্যবসায়ী আটক  ​ বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞায় ফিরেছে প্রান-প্রকৃতি, কমেছে অপরাধ রামপালে রামপালে বাঁধ ভেঙ্গে দুইশতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, টেকসই বাঁধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

বাগেরহাটে কিশোরীর গলাকাটা লাশ উদ্ধার

রিপোর্টার- / ১৭৯ পড়া হয়েছে
সময়- মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটের শরণখোলায় রিয়া মনি (১৫) নামের এক কিশোরীর গলাকাট লাশ উদ্ধার করেছে পুলিশ।  মঙ্গলবার (২৪ মার্চ) সকালে উপজেলার রাজৈর গ্রামের রাস্তার উপর থেকে ওই কিশোরীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট  সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় জামে মসজিদের ইমাম খলিল মুন্সি জানান, ফজরের নামাজের সময় মুসল্লিরা মসজিদে আসার পথে রাস্তার উপর ওই কিশোরীর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।

পুলিশ জানায়, এলাকাবাসির মাধ্যমে খবর পেয়ে রিয়া মনি নামের এক কিশোরীর জবাই করা লাশ উদ্ধার করা হয়। রিয়া মনি স্থানীয় রাজৈর গ্রামে তার নানি হালিমা খাতুনের কাছে থাকতো। সে আজিম শেখের মেয়ে। রিয়া মনির বাবা ও মা দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়ায় বসবাস করছে।  তবে স্থানীয়রা জানিয়েছে,,মাদক ব্যবসায়ীরা বিভিন্ন সময়ে ওই কিশোরকে দিয়ে ইয়াবা ইয়াবা ও গাঁজা বিক্রি করাতো। কিশোরীও আস্তে আস্তে মাদকাসক্ত হয়ে পড়ে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামিনুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কিশোরীর হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিষয়কে তদন্ত করে দেখা হচ্ছে এবং অপরাধীদের আটকের চেষ্টা চলছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ