রবিবার, ১০ মে ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে বিএনপির নারী নেত্রীদের অবমূল্যায়ন ও হাইব্রিড নেতাদের দৌরাত্ম্যের অভিযোগ বাগেরহাটে ঘের সংক্রান্ত দ্বন্দ্ব : বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা, বিক্ষোভ   হাইকোর্টে তথ্য গোপনের অভিযোগ রামপাল বাইনতলা ইউপির প্যানেল চেয়ারম্যান মনিরা বেগম বরখাস্ত বাগেরহাটে যুবদল নেতা সুজন মোল্লার নামে অপপ্রচার,তদন্তে পুলিশ বাগেরহাটের শরনখোলায় দখলকৃত জমি উদ্ধার, মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগে : সংবাদ সম্মেলন  জমি বিরোধের জেরে প্রতিপক্ষের বাড়িতে হামলা,সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্ত মূলক তথ্য -পুলিশ সুপার  বাগেরহাটে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভ্যন্তরীন সিন্ডিকেট চক্রের প্রভাবে ভোগান্তি চরমে  বাগেরহাটে জুলাই সনদ ও গনভোটের রায় বাস্তবায়নে ১১ দলের বিক্ষোভ  বাগেরহাটে পৃথক অভিযানে ৬ হাজার ৮৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

বাগেরহাটে ঘের সংক্রান্ত দ্বন্দ্ব : বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা, বিক্ষোভ  

রিপোর্টার- / ১৫ পড়া হয়েছে
সময়- শনিবার, ৯ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটের রামপালে মৎস্য ঘেরে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। একে অপরকে দুষছেন। তবে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম (স্থানীয় জনপ্রতিনিধি) বলছে, অপরাধী যে হোক তাকে আইনের আওতায় আনার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (০৯ মে) সকালে রামপাল উপজেলা পরিষদ কার্যালয়ে সামনে বিএনপির নেতাকর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ করে। এসময় উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিনের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় আনতে প্রতিমন্ত্রী ও প্রশাসনের প্রতি দাবী জানান।

যুবদল নেতা শেখ তারেক এনাম বলেন, বিগত কয়েকদিন আগে আমাদের দুইজন কর্মী নিজ এলাকায় অবস্থান করছিলেন। এসময় তাদের ঘের থেকে তুলে নিয়ে গিয়ে মারধর ও নির্যাতন করা হয়। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।

রামপাল উপজেলা শ্রমিকদলের যুগ্ন আহবায়ক নাজমুল কবির বাদশা বলেন, আকবর হোসেন আকো ও  জাহিদের নেতৃত্বে শামীম বিভিন্ন এলাকায় মানুষের বাড়িঘর দখল ও হয়রানির সঙ্গে জড়িত। তারা এলাকায় ডাকাতিসহ নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে। আমরা চাই, যারা এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তাদের দল থেকে বহিষ্কার করা হোক। আমরা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে বসবাস করতে চাই। হাফিজুর রহমান তুহিনের বিরুদ্ধে যে মিথ্যা ষড়যন্ত্র ও অপপ্রচার চালানো হচ্ছে, তার প্রতিবাদে আজ আমরা এখানে একত্রিত হয়েছি। আমরা প্রকৃত দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিন বলেন, আমরা এই জনপদে শান্তি চাই, সবাইকে নিয়ে মিলেমিশে বসবাস করতে চাই। এজন্য যা যা করণীয় আমরা তা করব। কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডকে আমরা প্রশ্রয় দেব না। এলাকায় যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা নিরসনে আমরা প্রশাসনের সহযোগিতা চেয়েছি। আমাদের নেতা ফরিদ ভাইয়ের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কাজ করছি। বর্তমানে আমাদের ছয়জন নেতাকর্মী হাসপাতালে ভর্তি রয়েছেন। আমরা প্রকৃত দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।

রামপাল উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. ইব্রাহিম শেখ বলেন, উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিন উপজেলার বিএনপির দীর্ঘদিনের পরীক্ষিত নেতা। একটি স্বার্থান্বেষী মহল তাকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে। সামনে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে এবং তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তাকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে। এর প্রতিবাদে আজ রামপালের সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, যারা এসব ঘটনা ঘটাচ্ছে তারা দুষ্কৃতিকারী ও সুবিধাবাদী। তাদের কর্মকাণ্ডের দায় বিএনপি নেবে না। আমি এখানে কোনো পক্ষকে সমর্থন করছি না। এক হাতে তালি বাজে না। প্রশাসনকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে, ঘটনার সঙ্গে জড়িত যেই হোক না কেন, তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। এলাকার উন্নয়নে বিএনপিকে কাজ

বক্তারা জানায়, রাজু শেখসহ দুই ব্যাক্তিকে ভাগা এলাকার আকবর হোসেন আকো তার লোকজন নিয়ে ধরে এনে হাতুড়ি দিয়ে মারপিট করে। এঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আকবর হোসেন আকো তার লোকজন নিয়ে প্রতিপক্ষের লোকজনকে মারপিট অব্যাহত রেখেছে। তাকে আইনের আওতায় আনার দাবী জানান।

গত শনিবার (০২ মে) রাত ৯ টায় ঘেরে মাছ ধরার সময় রাজুসহ দুইজনকে ধরে এনে মারধর করছে এমন খবর পেয়ে তার লোকজন উদ্ধার করতে গেলে দুই পক্ষের মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ১৫ জন আহত হয়। এনিয়ে এলাকায় বিএনপির দুটি গ্রুপের মধ্যে আধিপত্যকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ