শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ,বিক্ষোভ ও মানববন্ধন বাগেরহাটে দুই বছরেও চালু হয়নি ভাগা রেলস্টেশন, ২৪ ঘণ্টার আলটিমেটাম  বাগেরহাটে দুই মোটরসাইকেল ও নসিমনের সাথে ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত রামপাল বিদ্যুৎকেন্দ্রে নতুন রেকর্ড ১৩২১ মেগাওয়াট উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে বাগেরহাটে সেবা গ্রহীতাদের কাছ থেকে ঘুষ গ্রহণের অভিযোগ, অবরুদ্ধ ইউপি প্রশাসক বাগেরহাটে জমি দখলের চেষ্টা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন ভিডিও নজরে আসতেই দুলিপা পারভীন ও হোসাইনের চিকিৎসার দায়িত্ব নেন ডা. জুবাইদা রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ৮ দিন বন্ধ থাকার পর দ্বিতীয় ইউনিট চালু ​মোড়েলগঞ্জে মাদকসহ ব্যবসায়ী আটক  ​ বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে চাঁদার দাবিতে মাদরাসা ভবনের কাজ বন্ধ, তদন্তে পুলিশ   

রিপোর্টার- / ১৯৫ পড়া হয়েছে
সময়- বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটের মোরেলগঞ্জে দুই লক্ষ টাকা চাঁদার দাবিতে একটি মাদরাসা ভবনের কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে। এঘটনায় ক্ষতিগ্রস্ত ঠিকাদার এস এম বদিউজ্জামান মোরেলগঞ্জ  থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বুধবার (২৫ ফেরুয়ারি) অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

অভিযোগে জানাযায়, মোরেলগঞ্জ উপজেলার গুলিশাখালী ফাজিল মাদরাসার ৪ তলা  বিশিষ্ট একতলা একাডেমিক ভবন নির্মান কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ওসমান আলী।

ভবনের নির্মানকাজ শুরুর পর থেকে বিভিন্ন সময় নিশানবাড়িয়া ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মোঃ হাফিজুর রহমানের নেতৃত্বে ৭-৮জন লোক কাজে বাঁধা দেয়। তারা দুই লক্ষ টাকা চাঁদা দাবি করে । চাঁদা দিতে রাজি না হওয়ায় সব শেষ ২৩ ফেব্রুয়ারি দুপুরের দিকে মোঃ হাফিজুর রহমান ও তার লোকজন ঘটনাস্থলে এসে কাজ বন্ধ করে দেয় এবং গালিগালাজ করে ও হুমকী-ধামকী দেয়।এসময় প্রতিবাদ করলে কোথাও কোন অভিযোগ বা মামলা করলে জীবন নাশ, খুন-জখম ও মারধরের হুমকি দিয়ে চলে যায়।

ঠিকাদার এস এম বদিউজ্জামান বলেন, দরপত্রের সকল নিয়ম মেনে আমরা কাজ করছিলাম। কিন্তু মোঃ হাফিজুর রহমান ও তার লোকজন চাঁদা চেয়েছিল, দিতে অস্বীকৃতি জানালে তারা কাজ বন্ধ করে দিয়েছে। আমাদের লোকজনকে হুমকি-ধামকীও দিয়েছি। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

অভিযুক্ত ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মোঃ হাফিজুর রহমান বলেন, ইউনিয়ন বিএনপির সহসভাপতির ছেলে ইস্রাফিলও আমাকে ৫০ হাজার টাকা চাঁদা দিতে চেয়েছে, আমি নেইনি। স্বচ্ছভাবে কাজ হচ্ছে না। অনিয়মের কারণে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।

মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী বলেন, প্রতিষ্ঠানের কাজ নিয়ম অনুযায়ী হচ্ছে, কাজে আমাদের কোন অভিযোগ নেই। তবে শুনেছি স্থানীয় কিছু লোকজন চাঁদা চাওয়ার কারণে ঠিকাদার কাজ বন্ধ করে দিয়েছে।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান এই কর্মকর্তা।  শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে এক কোটি ৩৭ লক্ষ ৮৩ হাজার টাকায় গুলিশাখালী ফাজিল মাদরাসার ৪তলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবন চলতি বছরের নভেম্বর মাসে শেষ হওয়ার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ