শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে দুই মোটরসাইকেল ও নসিমনের সাথে ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত রামপাল বিদ্যুৎকেন্দ্রে নতুন রেকর্ড ১৩২১ মেগাওয়াট উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে বাগেরহাটে সেবা গ্রহীতাদের কাছ থেকে ঘুষ গ্রহণের অভিযোগ, অবরুদ্ধ ইউপি প্রশাসক বাগেরহাটে জমি দখলের চেষ্টা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন ভিডিও নজরে আসতেই দুলিপা পারভীন ও হোসাইনের চিকিৎসার দায়িত্ব নেন ডা. জুবাইদা রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ৮ দিন বন্ধ থাকার পর দ্বিতীয় ইউনিট চালু ​মোড়েলগঞ্জে মাদকসহ ব্যবসায়ী আটক  ​ বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞায় ফিরেছে প্রান-প্রকৃতি, কমেছে অপরাধ রামপালে রামপালে বাঁধ ভেঙ্গে দুইশতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, টেকসই বাঁধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

বাগেরহাটে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা,গাজা ও দেশীয় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী আটক

রিপোর্টার- / ৩৭৯ পড়া হয়েছে
সময়- বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী বাগেরহাটে অভিযান চালিয়ে শামীম বিশ্বাস (৩৮) নামের এক মাদক ব্যবসায়ী আটক করেছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে বাগেরহাট শহরের নাগের বাজার এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর সপ্তম পদাতিক ডিভিশনের আওতাধীন ২৮ পদাতিক ব্রিগেডের ২৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি দল এ অভিযান পরিচালনা করে। এ সময় মাদক ব্যবসায়ী শামীম বিশ্বাসের কাছ থেকে ৯টি দেশীয় অস্ত্র, ৫০০ পিস ইয়াবা, ৫০০ গ্রাম গাজা, নগদ ১ লাখ ৬০ হাজার ১০৮ টাকা, ৫টি মোবাইল ও ট্যাব, ২৮টি মাদক সেবন সামগ্রী এবং ৮টি সিসিটিভি ক্যামেরা জব্দ করা হয়। আটক ব্যক্তির শামীম বিশ্বাস নাগের বাজার এলাকার জলিল বিশ্বাসের ছেলে।

পরে আটক ব্যক্তিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাগেরহাট মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে বাগেরহাট মডেল থানায় একটি হত্যা মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ