বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞায় ফিরেছে প্রান-প্রকৃতি, কমেছে অপরাধ রামপালে রামপালে বাঁধ ভেঙ্গে দুইশতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, টেকসই বাঁধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন দেড় মাসেও উদ্ধার হয়নি মোল্লাহাটে ফিলিং স্টেশনের পাশ থেকে চুরি করা পিকআপ বাগেরহাটে তালিকাভুক্ত সন্ত্রাসী ২৯ মামলার আসামী নাদিম সহযোগীসহ গ্রেপ্তার  খুলনায় ডেঙ্গু প্রতিরোধে মহানগর যুবদলের মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন ক্রিসেন্ট জুট মিলে পাট কল চালু না করে ফিড কারখানা চালুর প্রতিবাদে সমাবেশ জাতীয় যুবশক্তি খুলনা মহানগরে আত্মপ্রকাশ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্যোগে  বিনামূল্যে ৪ শতাধিক রোগী পেল স্বাস্থ্যসেবা  বাগেরহাটে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১ মোংলায় বৃক্ষরোপণ শেষে নিজেই মোনাজাত করলেন পরিবেশ প্রতিমন্ত্রী

বাগেরহাটে ২ গরু চুরি, ক্ষতি ১ লাখ ৭০ হাজার টাকা

রিপোর্টার- / ১১৪ পড়া হয়েছে
সময়- সোমবার, ২ মার্চ, ২০২৬
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 41;

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের উৎকুল এলাকায় গভীর রাতে গোয়ালঘর থেকে ২টি গরু চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।ভুক্তভোগী শেখ হুমাউন কবির (৩৮) জানান, উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উৎকুল গ্রামে তার বসতবাড়ির উত্তর পাশের গোয়ালঘর থেকে অজ্ঞাতনামা ৩/৪ জন চোর ৪টি গরু বের করে একটি ১২/১৪ ফিটের মিনি ট্রাকে তুলে নেয়। চুরি যাওয়া গরুগুলোর মধ্যে ছিল ২ বছরের একটি কালো এঁড়ে গরু, ১ বছরের একটি লাল বকনা গরু, ৫ বছরের একটি লাল গাভী এবং ২ বছরের আরেকটি বকনা গরু।
তিনি বলেন, গরুগুলো গাড়িতে তোলার সময় একটি কালো এঁড়ে গরু ও একটি লাল বকনা গরু ছুটে বাড়ির ভেতরে ফিরে আসে। এসময় তিনি ও তার স্ত্রী গরুর দৌড়ানোর শব্দ পেয়ে বাইরে বের হয়ে চোর চোর বলে চিৎকার করলে চোরদের একজন অন্যদের উদ্দেশ্যে “গুলিকর, দা বের কর” বলে হুমকি দেয়। পরে অবশিষ্ট দুটি গরু নিয়ে গাড়িটি দ্রুত সিএন্ডবি বাজারের দিকে চলে যায়।
চুরি যাওয়া ২টি গরুর আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭০ হাজার টাকা বলে জানান ভুক্তভোগী। ঘটনার পর স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও গরু বা চোরদের কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ