নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটের মোড়েলগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে গাঁজাসহ মোঃ এনামুল হাওলাদার (৪০) নামের এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কোনো প্রকার আপস করা হবে না বলে জানিয়েছে পুলিশ সুপার।
আটক মোঃ এনামুল হাওলাদার মোড়েলগঞ্জ উপজেলার ঝিলবুনিয়া গ্রামের মুনসুর আলী হাওলাদারের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মোড়েলগঞ্জ উপজেলার ঝিলবুনিয়া এলাকায় পুলিশের একটি দল এলাকায় অভিযান পরিচালনা করে। শুক্রবার ভোর রাতে ওই ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে তাকে আট করে । পরে ঘরে তল্লাশি করে তাঁর কাছ থেকে ১ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগেরহাট পুলিশ সুপার হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার বলেন, আটক এনামুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের সঙ্গে জড়িত যে-ই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না। অপরাধ ও মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।