সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে মতবিরোধে খুন হয় আইনজীবি নিজাম উদ্দিন শান্ত : জড়িত দুই ভাইসহ গ্রেপ্তার ৪ ফেসবুকে অপপ্রচারের অভিযোগে থানায় সাংবাদিকের জিডি বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের আধুনিক কনফারেন্স কাম এক্সিকিউটিভ রুমের উদ্বোধন বাগেরহাটে আইনজীবি নিজাম উদ্দিন শান্তর হত্যাকারীদের বিচারের দাবিতে আদালত বর্জন করে মানববন্ধন  রামপাল খানজাহান আলী বিমানবন্দর নির্মাণে চায়না প্রতিনিধির পরিদর্শন উপকূলের স্বাস্থ্য সেবায় বিশেষজ্ঞ চিকিৎসক পদায়নের আশ্বাস মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেমপ্লেক্সসহ ৩ হাসপাতালে ঝটিকা স্বাস্থ্য মন্ত্রীর সফর বাগেরহাটের সেই ইকনকে আর্থিক সহযোগিতাসহ এক মাসের ছুটি দিল কৃষি ব্যাংক লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ  খাদ্য গুদাম কর্মকর্তার সহায়তায় সিন্ডিকেটের কারণে ন্যায্যমুল্যে ধান বিক্রি করতে না পারায় কৃষকদের ক্ষোভ   শরণখোলা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লাল আর নেই

রামপালের কুমলাই জমির বিরোধে কিশোরীসহ ৩ জন আহত

রিপোর্টার- / ১৫২ পড়া হয়েছে
সময়- বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক.  রামপালের কুমলাই গ্রামে জমিতে ঘের ঘেরাকে কেন্দ্র করে আওয়ামীলীগ দলীয় প্রতিপক্ষের হামলায় এক স্কুল ছাত্রীসহ ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় কুমলাই গ্রামের ৫ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রামপাল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অভিযোগে জানা গেছে, উপজেলার কুমলাই গ্রামে দীর্ঘ দিন ধরে আবুল কালাম, আ. রহমান জমি ভোগ দখল করে আসছিল। ঘটনার দিন বুধবার সকালে ওই জমিতে ভেড়িবাঁধ দিতে গেলে প্রতিপক্ষ বাঁধা দেয়। স্থানীয় বিএনপির সভাপতি মাহাফুজুর রহমান বিষয়টি মিমাংশার কথা বললে উভয়পক্ষ ঘটনাস্থল ত্যাগ করেন। পরবর্তীতে বহিরাগত আওয়ামী দলীয় সন্ত্রাসী আলমগির শেখ, জাহাঙ্গীর শেখ, শাহীন শেখ, তসির শেখ, মাসুদ শেখ, মুহিদ শেখ, মাসুম শেখ, মাসুদ শেখ, লিটন শেখ ও সুমাইয়াসহ ৮/১০ জন বাড়িতে প্রবেশ করে দা, রড ও লাঠি নিয়ে হামলা করে। এসময় বাধা দিলে রবিউল শেখ (৩০), বোরহান ফকির (৫০) ও ৭ম শ্রেণীর স্কুল পড়ুয়া মারিয়া রক্তাক্ত জখম হয়। আহাতদের মধ্যে রবিউল ও বোরহানকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই সময় প্রতিপক্ষরা বাড়ি ভাংচুর ও নগদ টাকা লুট করে নিয়েছে বলে অভিযোগ করেন।
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য নেওয়ার জন্য তাদের বাড়িতে গেলেও কাউকে পাওয়া যায়নি।
অভিযোগের বিষয়ে রামপাল থানার ওসি আব্দুল্লাহ আল মামুনের মুঠোফোনে কথা হলে তিনি মারপিটের ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, উভয়পক্ষ সংঘর্ষে জড়ায়। উভয়পক্ষের লোকজন আহত হয়েছে, তবে এখনো কোন পক্ষ লিখিত অভিযোগ করেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ