শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে দুই মোটরসাইকেল ও নসিমনের সাথে ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত রামপাল বিদ্যুৎকেন্দ্রে নতুন রেকর্ড ১৩২১ মেগাওয়াট উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে বাগেরহাটে সেবা গ্রহীতাদের কাছ থেকে ঘুষ গ্রহণের অভিযোগ, অবরুদ্ধ ইউপি প্রশাসক বাগেরহাটে জমি দখলের চেষ্টা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন ভিডিও নজরে আসতেই দুলিপা পারভীন ও হোসাইনের চিকিৎসার দায়িত্ব নেন ডা. জুবাইদা রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ৮ দিন বন্ধ থাকার পর দ্বিতীয় ইউনিট চালু ​মোড়েলগঞ্জে মাদকসহ ব্যবসায়ী আটক  ​ বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞায় ফিরেছে প্রান-প্রকৃতি, কমেছে অপরাধ রামপালে রামপালে বাঁধ ভেঙ্গে দুইশতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, টেকসই বাঁধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

রামপালে মৎস্যঘের লুটপাট গাছপালা কেটে ক্ষয়ক্ষতি

রিপোর্টার- / ১৩০ পড়া হয়েছে
সময়- শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা। রামপালের সিকিরডাঙ্গায় মৎস্যঘের লুট ও গাছপালা কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রামপাল থানায় একটি লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী মো. শামসু মোল্লা।
লিখিত অভিযোগে জানা গেছে, উপজেলার সিকিরডাঙ্গা গ্রামের শামসু মোল্লা দীর্ঘদিন ধরে আড়াই বিঘার একটি মৎস্যঘের করে আসছেন। ঘেরের পাশে আইলের উপর শবজির ক্ষেত করে শবজি চাষও করেছিলেন শামসু। ঘটনার দিন গত ২১ ফেব্রুয়ারি শনিবার রাত অনুমান আড়াইটার সময় একই এলাকার মুজাহিদ শেখ, আয়ুব আলী ও শাহিদ মোড়ল অবৈধভাবে ঘেরে প্রবেশ করে। তারা ঘেরের বাসা ভাংচুর, মালামাল ও মাছ লুট করে নিয়ে যায়। এর পরদিন সকালে তারা আবারো ঘেরে প্রবেশ করে মোহড়া দিতে থাকে। তখন শামসুর পুত্রবধূ ঘেরে গেলে তাকে জীবননাশের হুমকি দেয়। পরে ওই সময় ঘেরের পাড়ে লাগানো বিভিন্ন প্রকার শবজি ক্ষেতের গাছ কেটে ফেলে। এতে তার প্রায় ৮০ হাজার টাকার ক্ষতি হয়।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত মুজাহিদের কাছে জানতে চাইলে তিনিসহ সকলে অভিযোগ অস্বীকার করেন।
এ বিষয়ে রামপাল থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুনের কাছে জানতে চাইলে তিনি অভিযোগের কপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা গ্রাহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ