মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে কৃষকদল নেতা হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল  সরিয়ে নেওয়া হলো খানজাহান আলী মাজার দিঘির একমাত্র কুমির জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে বাগেরহাটে যুবদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল  বাগেরহাটে মাজারের দীঘিতে  কুমির টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও রাষ্ট্রচিন্তা আজও দেশের মানুষের কাছে প্রাসঙ্গিক – প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের  কুরবানির আনন্দ পৌঁছে গেল ৩০০ পরিবারের ঘরে দুঃসাহসিক উদ্ধার অভিযানে ভরসার নাম আব্দুল আলীম শেখ দুর্যোগে প্রস্তুতির বার্তা ছড়িয়ে ঝলমলিয়ায় কোডেকের সাংস্কৃতিক প্রচারণা কোডেক অগ্রযাত্রা প্রকল্পের ফ্রি গাইনি সেবা, চিকিৎসা পেলেন ৮৫ নারী রোগ বাগেরহাট সরকারী পিসি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলীর বিরুদ্বে মানববন্ধন ও বিক্ষোভ

সুন্দরবন থেকে ৭ হরিণ শিকারী আটক

রিপোর্টার- / ৩৫৫ পড়া হয়েছে
সময়- সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. সুন্দরবনে হরিণ শিকারের প্রস্তুতিকালে সাত জন শিকারীকে আটক হয়েছেন। শনিবার (০২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে  সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কোকিলমনি টহল ফাঁড়ির হোন্দল এলাকা থেকে এদের আটক করে স্মার্ট টিম-১ এর সদস্যরা।

এসময় ঘটনাস্থল থেকে বন বিভাগের পতাকাসহ দুটি ট্রলার, ১০০টি হরিণ শিকারের হাটা ফাঁদ, একটি মই জাল, একটি করাত, ২০টি কন্টেইনার, দুটি ড্রাম, একটি নোঙর, তিনটি ত্রিপল, দুটি পাতিল ও দুটি ককসিট জব্দ করা হয়।

আটক শিকারীরা হলেন, বাগেরহাটের রামপাল উপজেলার শগুনা গ্রামের তারাপদ পালের ছেলে মনোজ পাল (৪২), বাইনতলা গ্রামের আ. হামিদের ছেলে মুজিবুর রহমান (৫৬), চাঁনপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে মুনাফ আলী মোল্লা (২২), একই গ্রামের খাদেম শেখের ছেলে মোজাম্মেল শেখ (৫২), বারইপাড়া গ্রামের কানা বাবুর ছেলে খান তামিম (২০), সত্তার মল্লিকের ছেলে ওহিদ মল্লিক (৩৬) ও মোংলা উপজেলার জয়মনি গ্রামের সুন্দর আলীর ছেলে আলী হোসেন (৪৫)।আটক শিকারীদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের পূর্বক রবিবার (২নভেম্বর) দুপুরে বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাগেরহাটের সুন্দরবন পূর্ব বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী জানান, গভীর রাতে কোকিলমনি টহল ফাঁড়ির হোন্দলের বনাঞ্চলে ফাঁদ পেতে হরিণ শিকারের প্রস্তুতি নিচ্ছিলেন একটি চক্র। স্মার্ট টিমের টিমের সদস্যরা অভিযান চালিয়ে সাত শিকারীকে বিভিন্ন সরঞ্জামসহ আটক করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ