সোমবার, ১৮ মে ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
১৮’র আগে বিয়ে নয়, ২০’র আগে সন্তান নয় বাল্যবিয়ে ঠেকিয়ে পুরস্কার পেল রামপালের দুই কিশোরী বাগেরহাটের মোরেলগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা,ভাংচুর,অগ্নিসংযোগ ও লুটপাট বাগেরহাটে তথ্যের সত্যতা নিশ্চিতকরণে ফ্যাক্ট-চেকিং শীর্ষক সেমিনার রামপালে হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও স্ট্রোকজনিত মৃত্যুঝুকি কমাতে প্রশিক্ষণ কর্মশালা রামপালে বৃদ্ধ বাবুলের ক্ষেতের গাছ কেটে দিল দুর্বৃত্তরা মোল্লাহাট প্রেসক্লাব সভাপতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি বাগেরহাটে অটিজম শিশুদের মাঝে হুইল চেয়ার ও শ্রবনযন্ত্র বিতরণ   বনদস্যুদের সাথে বনকর্মীদের গুলি বিনিময়, হাত-পা বাঁধা অবস্থায় অপহৃত ৪ জেলে উদ্ধার  বাগেরহাট জেলা ছাত্রদলের নতুন কমিটি : রাসেল সভাপতি রাহুল সম্পাদক  বাগেরহাটে নুয়ে পড়া পাকা ধান থেকে গজিয়েছে চারা, লোকসানে কৃষক

বাগেরহাটে ডিজিটাল নিরাপত্তা এবং ডিজিটাল মিডিয়া লিটারেসি বিষয়ে কর্মশালা

রিপোর্টার- / ৭৮ পড়া হয়েছে
সময়- মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাট বাগেরহাট রাষ্ট্রীয় নীতিমালা প্রণয়ন ও সংশোধন প্রক্রিয়ায় নাগরিক সমাজের অন্তর্ভুক্তির প্রতিবন্ধকতা, ডিজিটাল নিরাপত্তা ও ডিজিটাল মিডিয়া লিটারেসি বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। একশন এইড বাংলাদেশের সহযোগিতায় এবং ইনিশিয়েটিভ ফর রাইট ভিউ (আইআরভি)র বাস্তবায়নে সুশীল প্রকল্পের অধিনেসিএসও হাবের উদ্যোগে মঙ্গলবার দিনব্যাপি শহরের ধানসিড়ি হোটেল মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। বাগেরহাট সিএসও হাবের সভাপতি শেখ মাহাবুবুর রহমান এর সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন, একশন এইড বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম অফিসার এ জেড এম মৌসুম ইসলাম, প্রোগ্রাম অফিসার মোঃ হাফিজুর রহমান, বাগেরহাট সিএসও হাবের সাধারণ সম্পাদক এমডি কামরুজ্জামান, সুজনের সভাপতি এস.কে.এ. হাসিব ও আইআরভির সমন্বয়কারী কাজী জাভেদ খালিদ পাশা জয় প্রমুখ। বক্তারা বলেন, রাষ্ট্রীয় নীতিমালা প্রণয়নে নাগরিক সমাজের অংশগ্রহণ নিশ্চিত করা হলে তা আরও কার্যকর, অন্তর্ভুক্তিমূলক ও জনগণমুখী হবে। পাশাপাশি ডিজিটাল যুগে নিরাপদ তথ্য ব্যবহার, ভুল তথ্য প্রতিরোধ এবং ডিজিটাল সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। কর্মশালায় বাগেরহাট সিএসও হাবের সদস্যবৃন্দসহ, গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধিগণ এবং যুব সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন। কর্মশালায়, ডিজিটাল নিরাপত্তা, ডিজিটাল প্রতারণা ও হয়রানি থেকে বাঁচার উপায়, রাষ্ট্রীয় নীতিমালা প্রণয়ন ও সংশোধন প্রক্রিয়ায় নাগরিক সমাজের ভূমিকা ও নাগরিকবান্ধব নীতি প্রণয়নে অংশগ্রহনের কৌশল বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ