শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটের সেই ইকনকে আর্থিক সহযোগিতাসহ এক মাসের ছুটি দিল কৃষি ব্যাংক লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ  খাদ্য গুদাম কর্মকর্তার সহায়তায় সিন্ডিকেটের কারণে ন্যায্যমুল্যে ধান বিক্রি করতে না পারায় কৃষকদের ক্ষোভ   শরণখোলা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লাল আর নেই আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-ডেপুটি স্পিকার ব্যারিষ্টার কায়সার কামাল বাগেরহাট কৃষকদল নেতা বাদলসহ গণতন্ত্র পূর্ন প্রতিষ্ঠার জন্য যারা হত্যাকান্ডের শিকার হয়েছে, প্রত্যেকটার বিচার বাংলার মাটিতে হবে–জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল   সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জন আত্মসমর্পন সুস্থ হয়ে ৬ মাস পর ফিরেছে সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগার আমাদের জীবনের সাথে গাছের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত- পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী ড.শেখ ফরিদুল খুলনা বিভাগের ৭০ জন সাংবাদিকের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ

মল্লিকেরবেড়ে এন. আমিন হেলথ জোন অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন

রিপোর্টার- / ১০০ পড়া হয়েছে
সময়- শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা || রামপাল উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়নের বড় সন্ন্যাসী হাজি পাড়া এলাকায় এন. আমিন হেলথ জোন অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টারের নতুন শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকাল ৪ টায় পিজিও থেরাপির এ সেন্টারটি উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সমাজসেবক মো. আব্দুল আলিম হাওলাদার। উদ্বোধন করেন, মল্লিকেরবেড় ইউনিয়ন বিএনপির সভাপতি সাজাহারুল ইসলাম (সাজু)।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুকান্ত কুমার পাল, রামপাল সচেতন নাগরিক সমাজের সদস্য সচিব এম. এ সবুর রানা, বাঁশতলি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আজমী, বাগেরহাট জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হাওলাদার জাহিদুল ইসলাম (জাহিদ), উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিদ্যুৎ কুমার পাল, মল্লিকেরবেড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামীম হাসান পলক, ইউপি সদস্য সিরাজুল ইসলাম হাওলাদার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইমরান হোসাইন হাওলাদার।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এলাকার সাধারণ মানুষের চিকিৎসা সেবাকে আরও সহজলভ্য করবে এবং ফিজিওথেরাপি সেবার মাধ্যমে রোগীরা উপকৃত হবেন।
এদিকে কেন্দ্রটিতে নিয়মিত রোগী দেখবেন সহকারী ফিজিওথেরাপিস্ট অলোক কুমার পাল। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ রোগীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ