সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে বাঘ সংরক্ষণ বিষয়ক সেমিনার বাগেরহাটে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য নিরসন দিবস পালিত মালয়েশিয়ার শ্রমবাজার উম্মুক্তের দাবীতে বায়রা সিন্ডিকেট বিরোধী ঐক্য ফ্রন্টের মানববন্ধন   বাগেরহাট জেলা স্যানেটারী এন্ড টাইলস্ মালিক সমিতি সভাপতি মনিরুজ্জামান ও সম্পাদক আজাদ নির্বাচিত গ্রামে পোড়া গন্ধ : বিশ্বাস ও শেখ গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ২৫ : লুটপাট ও ৪০ বসতবাড়ি অগ্নিসংযোগ বাগেরহাটে কিশোরী রিয়া মনি হত্যায় গ্রেপ্তার ৩ :  দায় স্বীকার করে এক আসামীর আদালতে জবানবন্দী বাগেরহাটে গুলি করে যুবককে হত্যার ঘটনায় মামলা, নিজ বাড়িতে দাফন সম্পন্ন বাগেরহাটে বাড়িতে ঢুকে যুবককে গুলি করে হত্যা স্বাধীনতা দিবসে বাগেরহাটে সেচ্ছাসেবক দলের পতাকা র‌্যালি ও পথসভা বাগেরহাটে কিশোরীর গলাকাটা লাশ উদ্ধার

বাগেরহাটে বাঘ সংরক্ষণ বিষয়ক সেমিনার

রিপোর্টার- / ১৬ পড়া হয়েছে
সময়- রবিবার, ২৯ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটে বাঘ সংরক্ষন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ মার্চ) দিনব্যাপি সুন্দরবনের বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ। সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন  জাহাঙ্গীরনগর বিশ্ব বিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও বাঘ বিশেষজ্ঞ প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল আজিজ। এছাড়াও সেমিনারে বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হেদায়েত হোসেন লিটন, সহ-সভাপতি এস এম রাজ, বাগেরহাটে কর্মরত গনমাধ্যমকর্মীসহ বন বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সেমিনারে বাঘ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি, বনসম্পদ সংরক্ষণ এবং মানুষের অংশগ্রহণ অত্যন্ত জরুরি। তারা সমাজের সর্বস্তরে বাঘ সংরক্ষণের গুরুত্ব ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন আয়োজকরা। সেমিনারে বাঘ সংরক্ষণে করণীয় বিভিন্ন দিক এবং সচেতনতামূলক কার্যক্রম জোরদারের বিষয়েও আলোচনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ