বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুন্দরবনে জেলে বহরে দস্যুদের হামলা, ট্রলারসহ ৫ জনকে অপহরণ মোংলা-রামপালের নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন – প্রতিমন্ত্রীর বাগেরহাটে অস্বচ্ছল রোগীদের মাঝে চিকিৎসা সহায়তা বিতরণ সুস্থ কিশোরী, জলবায়ু সহনশীল উপকূল শীর্ষক সচেতনতামূলক ক্যাম্পেইন  ব্যবসায়ীদের উন্নয়ন হয় অর্থে, আর সাংবাদিকদের উন্নয়ন হয় অনুসন্ধ্যানে-বাগেরহাটে মন্ত্রী রবিউল আলম বাগেরহাটে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল বাগেরহাটে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ বিতরণ বাগেরহাটে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল আগামী প্রজন্মের জন্য নিরাপদ ও বসবাসযোগ্য পরিবেশ রেখে যাওয়াই আমাদের মূল অঙ্গীকার

মালয়েশিয়ার শ্রমবাজার উম্মুক্তের দাবীতে বায়রা সিন্ডিকেট বিরোধী ঐক্য ফ্রন্টের মানববন্ধন  

রিপোর্টার- / ২০০ পড়া হয়েছে
সময়- রবিবার, ২৯ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) “বায়রা সিন্ডিকেট বিরোধী ঐক্য ফ্রন্ট” এর উদ্যোগে মালয়েশিয়ার শ্রমবাজার উম্মুক্তের দাবীতে মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে। রবিবার (২৯ মার্চ) সকাল ১০ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মালয়শিয়ার শ্রমবাজার উম্মুক্তের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।  মানববন্ধনে উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম মহাসচিব বায়রা ও বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সমন্বয়ক  এম এ সালাম ,সিনিয়র সদস্য বায়রা  কাজী শাখাওয়াত হোসেন লিন্টু , বায়রা সাবেক যুগ্ন মহাসচিব মফিজ উদ্দীন , সাবেক যুগ্ন মহাসচিব আকবার হোসেন মনজু, মোহাম্মদ ফখরুল ইসলাম  মাহবুবুল করিম সিদ্দিকী জাফর,  সদস্য এনামুল হক, সিনিয়র সদস্য আলতাব হোসেন, হক জহিরুল জুঁই, আজাদুর রহমান, কামাল উদ্দিন, আব্দুর রউফ,ফরিদ আহমেদ, সাইদুল ইসলাম শুভসহ বায়রার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বায়রার সদস্যরা।

মানববন্ধনে বক্তারা জানান, মালয়শিয়া শ্রমবাজারের সিন্ডিকেটের অন্যতম হোতা লেফটেন্যান্ট  জেনারেল মাসুদ, নিজাম হাজারী, বেনজীর আহমদ, লোটাস কামাল ও তাদের আশীর্বাদপুষ্ঠ রুহুল আমিন স্বপনসহ সিন্ডিকেট হোতাদের বিচার করতে হবে। এছাড়া সিন্ডিকেট বিহীন মালয়শিয়ার শ্রমবাজার উম্মুক্তের দাবী জানানো হয়।

মানববন্ধনে আরও জানানো হয়,  সাবেক ফ্যাসিবাদী সরকারের আমলে মালয়েশিয়া শ্রম বাজারে অনিয়ম দুর্নীতি ও অরাজকতার মাধ্যমে যে সিন্ডিকেট চক্র তৈরি হয়েছিল সেই সিন্ডিকেট চক্রের অন্যতম হোতা লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার হওয়ায় সরকারকে ধন্যবাদ জানানো হয়। সেই সাথে সিন্ডিকেটের অন্যান্য হোতা যেমন নিজাম হাজারী,বেনজির আহমেদ, লোটাস কামাল, কালা ফিরোজ, মনসুর কালাম, কাজী মফিজ এবং তাদের আশীর্বাদ পুষ্ট বায়রার সাবেক মহাসচিব রুহুল আমিন স্বপন, দাতো আমিন সহ সকল সিন্ডিকেট হোতাদের গ্রেফতার ও বিচার দাবি জানানো হয়।

মালয়েশিয়া শ্রম বাজারে সাবেক আওয়ামী লীগ সরকারের মতো আর কোন প্রকার সিন্ডিকেটকে প্রশ্রয় না দিয়ে, মালয়েশিয়াতে শ্রমিক প্রেরণকারী অন্যান্য ১৪ টি দেশের মতো বাংলাদেশের সকল বৈধ রিক্রুটিং এজেন্সি কর্মী পাঠাতে পারে তার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ