বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যবসায়ীদের উন্নয়ন হয় অর্থে, আর সাংবাদিকদের উন্নয়ন হয় অনুসন্ধ্যানে-বাগেরহাটে মন্ত্রী রবিউল আলম বাগেরহাটে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল বাগেরহাটে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ বিতরণ বাগেরহাটে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল আগামী প্রজন্মের জন্য নিরাপদ ও বসবাসযোগ্য পরিবেশ রেখে যাওয়াই আমাদের মূল অঙ্গীকার রামপালে সকল সরকারি খাল দখলমুক্ত দাবিতে যুবদলসহ উন্নয়ন সংগ্রাম পরিষদের সংবাদ সম্মেলন বাগেরহাটে দুস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ব্যক্তির মাঝে অনুদানের চেক বিতরণ নৌপরিবহন কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ,তদন্তের দাবি বাগেরহাটে পলি ও দবির উদ্দিন মেমোরিয়াল ক্লিনিকে রোগীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি

দেশ পুনর্গঠনে এগিয়ে আসুন-ড. শেখ ফরিদুল ইসলাম

রিপোর্টার- / ৩৩৮ পড়া হয়েছে
সময়- শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক.দেশ পুনর্গঠনে আপনারা এগিয়ে আসুন। আপনাদের সাথে নিয়ে আমরা দেশ ও মানুষের সেবা করবো। দলের নাম ভাঙ্গিয়ে কেউ অপকর্মে লিপ্ত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে । মানুষের আস্তা অর্জন করতে হবে। মানুষের কাছে যেতে হবে। মানুষের সেবা করতে হবে।তিনি আরো বলেন, বয়োজ্যেষ্ঠদের পরামর্শক্রমে কাজ করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন অদৃশ্য এক শক্তি ঐক্যবদ্ধ হয়ে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। দলের মধ্যকার ভুল বুঝাবুঝি ও বিভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলেছেন, সাধারণ মানুষের প্রত্যাশা পূরণের রাজনীতি করতে হবে। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পাহাড়ী-বাঙ্গালী, বিশ্বাসী-অবিশ্বাসী সকলকে নিয়ে একসাথে কাজ করতে হবে। দলের প্রবীণ নেতৃত্ব ও ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়ন করতে হবে।

বাগেরহাটের রামপালে বিএনপির বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন জেলা বিএনপি যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।
মুলত লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম লন্ডন সফর শেষে শুক্রবার তার নিজ এলাকায় আসাকে কেন্দ্র করে এক স্বাগত ও সংবর্ধনা সমাবেশের আয়োজন করে রামপাল-মোংলার বিএনপির নেতা-কর্মীরা। বিপুল সংখ্যক নেতা-কর্মীরা শুক্রবার বিকেলে লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামকে বাগেরহাট কাটাখালী-নওয়াপাড়া মোড় থেকে প্রায় ১ হাজার গাড়ী বহর নিয়ে তাকে স্বাগত জানিয়ে সংবর্ধনা-সমাবেশ স্থলে আসেন। এরপর বিকেল সাড়ে ৫টায় রামপাল খেয়াঘাট সংলগ্ন মাঠে তাকে ফুলেল সংবর্ধনা জানান নেতা-কর্মীরা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল পাটোয়ারী, সাবেক সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, মোংলা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, সাংগঠনিক সম্পাদক শাকির হোসেন ও রামপাল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান পিয়াল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ