সোমবার, ১৮ মে ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
১৮’র আগে বিয়ে নয়, ২০’র আগে সন্তান নয় বাল্যবিয়ে ঠেকিয়ে পুরস্কার পেল রামপালের দুই কিশোরী বাগেরহাটের মোরেলগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা,ভাংচুর,অগ্নিসংযোগ ও লুটপাট বাগেরহাটে তথ্যের সত্যতা নিশ্চিতকরণে ফ্যাক্ট-চেকিং শীর্ষক সেমিনার রামপালে হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও স্ট্রোকজনিত মৃত্যুঝুকি কমাতে প্রশিক্ষণ কর্মশালা রামপালে বৃদ্ধ বাবুলের ক্ষেতের গাছ কেটে দিল দুর্বৃত্তরা মোল্লাহাট প্রেসক্লাব সভাপতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি বাগেরহাটে অটিজম শিশুদের মাঝে হুইল চেয়ার ও শ্রবনযন্ত্র বিতরণ   বনদস্যুদের সাথে বনকর্মীদের গুলি বিনিময়, হাত-পা বাঁধা অবস্থায় অপহৃত ৪ জেলে উদ্ধার  বাগেরহাট জেলা ছাত্রদলের নতুন কমিটি : রাসেল সভাপতি রাহুল সম্পাদক  বাগেরহাটে নুয়ে পড়া পাকা ধান থেকে গজিয়েছে চারা, লোকসানে কৃষক

পূজা মণ্ডপ পরিদর্শন: সিসি ক্যামেরা ও অনুদান দিলেন মনোনয়ন প্রত্যাশী শিপন

রিপোর্টার- / ৬২৬ পড়া হয়েছে
সময়- মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বাগেরহাটের শরণখোলা ও মোড়লগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপি নেতা-কর্মীরা। বাগেরহাট সংসদীয় ৪ আসনের মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপনের নেতৃত্বে ৫’শতাধিক নেতাকর্মী মণ্ডপগুলো ঘুরে দেখেন।

এসময় রাজাপুর, তাফালবাড়ি, লাকুড়তলা, রায়েন্দা বাজারসহ বিভিন্ন মন্ডপের পূজা কমিটির সঙ্গে মতবিনিময় করেন এবং নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে খোজঁখবর নেন। পুজা মন্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন পঞ্চায়েত, রায়েন্দা ইউনিয়ন পরিষদের সাবেকে ইউপি চেয়ারম্যান মো. এছাহাক তালুকদার,  বিএনপি নেতা সৌদি প্রবাসী জে এম জাকারিয়া জোমাদ্দার, জামাল নূরসহ প্রায় পাঁচ শতাধিক নেতা-কর্মী।

রায়েন্দা বাজার নাগ মন্দিরের সভাপতি স্বপন নাগ বলেন, আওয়ামীলীগ সরকারের আমলে ৭ বছর পুজা করতে পারেনি। আমি বিএনপি করি তাই। এবার অনেক আনন্দঘন পরিবেশের মধ্যে পুজা করতে পারছি।

তিনি আরও বলেন,  “রাজনীতি তো থাকে, কিন্তু এর বাইরেও এমন মানবিক উদ্যোগ আমাদের অনেক অনুপ্রেরণা দেয়। উৎসবের সময় নিরাপত্তা ও সহযোগিতা পেলে আমরা নির্ভয়ে ধর্মীয় অনুষ্ঠান করতে পারি। কাজী খায়রুজ্জামান শিপন শুধু প্রতিশ্রুতি দেননি, বাস্তবে সিসি ক্যামেরা ও আর্থিক সহায়তা দিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন।

কাজী খায়রুজ্জামান শিপন বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শরণখোলা ও মোড়লগঞ্জের প্রতিটি পূজা মণ্ডপ পরিদর্শন করেছি। পূজা কমিটির খোঁজখবর নিয়েছি, তাদের কোনো অসুবিধা আছে কি না তা জেনেছি। ব্যক্তিগত উদ্যোগে ৯৯টি মন্দিরে সিসি ক্যামেরা দিয়েছি এবং নগদ অর্থ প্রদান করেছি, যাতে সবাই স্বাচ্ছন্দে উৎসব উপভোগ করতে পারেন।


আপনার মতামত লিখুন :

0 responses to “পূজা মণ্ডপ পরিদর্শন: সিসি ক্যামেরা ও অনুদান দিলেন মনোনয়ন প্রত্যাশী শিপন”

  1. Md ramzan says:

    মোড়েলগন্জে অনেক চাঁদাবাজি জুয়া ক্যাসিনো ব্যাবসা চলে সেইগুলোর বিরুদ্ধে কলম ধরুন এইগুলো প্রচার করুন দৈবঙ্গহাটী পুটিখালি ভাটখালি বাজারের ভিতর খবর নিলে সব জানতে পারবেন ক্যাসিনো ব্যাবসায়ী রুবেল কাজি পিতা আজিজ কাজি ভাই সাহিন কাজি ইব্রাহীম কাজি সোহেল কাজি খবর নেন আমরা ও এটা সোশ্যাল মিডিয়ায় নিউজ করবো তারাতারি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ