শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
আমাদের জীবনের সাথে গাছের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত- পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী ড.শেখ ফরিদুল খুলনা বিভাগের ৭০ জন সাংবাদিকের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ বাগেরহাটে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে র‌্যালী ও আলোচনা সভা  বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে প্রাথমিকের ১১ শিক্ষার্থী অসুস্থ্য বাগেরহাটে ঘাট সংস্কারে তিন দিন বন্ধ থাকবে মোরেলগঞ্জ ফেরি চলাচল বাগেরহাটে হাসপাতালে  চাকুরী বহাল রাখার দাবিতে আউটসোর্সিং কর্মচারীদের অবস্থান কর্মসূচি,প্রশাসনিক ভবনে তালা বাগেরহাটের রাখালগাছি বাজারে সোনালী ব্যাংকের উপশাখা চালু বাগেরহাটে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা,স্বামী আটক কৃষকদল নেতার খুনিদের বিচারের দাবিতে উত্তাল বাগেরহাট জরাজীর্ণ গোলপাতার ঘরে ভবিষ্যৎ গড়ার লড়াই: প্রাথমিক বিদ্যালয়ের করুণ দশা

বাগেরহাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে রেড ক্রিসেন্ট সোসাইটির মানবিক সহায়তা  

রিপোর্টার- / ৩৯৬ পড়া হয়েছে
সময়- রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার দক্ষিণ জোকা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবার মুহূর্তেই সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। আকস্মিক লাগা এই আগুনে নিলু বেগম, ফিরোজা বেগম ও জাহাঙ্গীর আলমের বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। আগুনের তীব্রতায় ঘরের আসবাবপত্র, পোশাক, খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় সব সামগ্রী ভস্মীভূত হয়।

শুক্রবার দুপুরের অগ্নিকাণ্ডের খবর পেয়ে রেডক্রিসেন্ট বাগেরহাট ইউনিটের সেক্রেটারি মাহবুর রহমান টুটুলের নেতৃত্বে স্বেচ্ছাসেবীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ান। এ সময় নির্বাহী সদস্য মো. আল-আমীন সরদার, শরিফুল ইসলাম জুয়েল, যুবপ্রধান নাইমুর রহমানসহ ইউনিটের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।রেডক্রিসেন্টের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে দুর্গত পরিবারগুলোর মাঝে কম্বল, তাবু, মাদুর, শুকনো খাদ্য, আর্থিক সহযোগিতা এবং প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। পাশাপাশি পরিবারগুলোকে নিরাপদ স্থানে আশ্রয় এবং মানসিক সহায়তাও দেন স্বেচ্ছাসেবীরা।

রেডক্রিসেন্ট বাগেরহাট ইউনিটের সেক্রেটারি মাহবুর রহমান টুটুল বলেন,“মানবিক সংকটের মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানোই রেডক্রিসেন্টের দায়িত্ব ও অঙ্গীকার। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে আমরা সবসময় প্রস্তুত।”স্থানীয় প্রশাসন ও রেডক্রিসেন্টের সমন্বয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দীর্ঘমেয়াদি সহায়তার উদ্যোগ প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ