শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
আমাদের জীবনের সাথে গাছের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত- পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী ড.শেখ ফরিদুল খুলনা বিভাগের ৭০ জন সাংবাদিকের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ বাগেরহাটে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে র‌্যালী ও আলোচনা সভা  বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে প্রাথমিকের ১১ শিক্ষার্থী অসুস্থ্য বাগেরহাটে ঘাট সংস্কারে তিন দিন বন্ধ থাকবে মোরেলগঞ্জ ফেরি চলাচল বাগেরহাটে হাসপাতালে  চাকুরী বহাল রাখার দাবিতে আউটসোর্সিং কর্মচারীদের অবস্থান কর্মসূচি,প্রশাসনিক ভবনে তালা বাগেরহাটের রাখালগাছি বাজারে সোনালী ব্যাংকের উপশাখা চালু বাগেরহাটে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা,স্বামী আটক কৃষকদল নেতার খুনিদের বিচারের দাবিতে উত্তাল বাগেরহাট জরাজীর্ণ গোলপাতার ঘরে ভবিষ্যৎ গড়ার লড়াই: প্রাথমিক বিদ্যালয়ের করুণ দশা

‘ ৫০ রান কম করেছি’, ম্যাচ হারের পর হৃদয়

রিপোর্টার- / ৪১৬ পড়া হয়েছে
সময়- বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

নিজেস্ব প্রতিবেদক

অনেক ম্যাচেই হারের পর বাংলাদেশ অধিনায়কদের আফসোস করতে দেখ যায়, আর কিছু রান যদি থাকত! গতকাল আফগানিস্তানের বিপক্ষে উইকেটে হেরেছে টাইগাররা। এবারও হারের পর যথেষ্ট রান না থাকার আক্ষেপ ঝরেছে তাওহিদ হৃদয়ের কণ্ঠে

হৃদয় বলেন, ‘আমাদের ৪০ থেকে ৫০ রান কম হয়েছিল। এটা যদি আমরা করতে পারতাম, তাহলে খেলার সিনারিও আলাদা হতো। এত সহজ উইকেট ছিল না। উইকেটে বোলারদের জন্য সহায়তা ছিল। বোলাররা যথেষ্ট ভালো বল করেছেন। আমার মনে হয়, ব্যাটিংয়ে আমরা ৫০ রান কম করেছি।’

ওয়ানডেতে লম্বা বিরতির কারণে মানিয়ে নিতে সমস্যা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে হৃদয় বলেন, ‘বিরতি বলব না (ওয়ানডে অনেক দিন পর)। পেশাদার খেলোয়াড় হিসেবে আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব মানিয়ে নিতে হবে। অবশ্যই এখানে আমাদের ব্যাটসম্যানদের ব্যর্থতা যেহেতু আমরা ৫০ ওভারের ম্যাচে পুরো ইনিংস খেলতে পারিনি।

ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ‘কোনো দলের জন্যই এটা ভালো সাইন না। আমরা যারা ব্যাটসম্যান আছি, এখান থেকে এক-দুইজন খেলাটা ফিনিশিং করতে পারলে আমাদের জন্য ভালো হবে। আশা করছি, সামনের ম্যাচ থেকে এই জিনিস থেকে আমরা ঘুরে দাঁড়াব।’

সিরিজ জিতলে হলে পরবর্তী দুইটি ম্যাচই জিততে হবে। এ প্রসঙ্গে হৃদয় বলেন , ‘আপনি ভবিষ্যতের কথা কীভাবে বলবেন? ভবিষ্যত ভবিষ্যতের জায়গায়ই থাকুক। আমরা আমাদের সামনে যে ম্যাচ আছে সেটাতেই ফোকাস করতে চাচ্ছি। যদি ওই ম্যাচটা আমরা ভালো কিছু করতে পারি এবং সামনের দুইটা ম্যাচ যেন পরপর জিততে পারি।’

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ