রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধর্মীয় পরিচয় নিয়ে বিরোধ: মোল্লাহাটে মরদেহের দাফন-সৎকার নিয়ে উত্তেজনা রামপালে খাস জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে রামপালে মানববন্ধন মল্লিকেরবেড়ে এন. আমিন হেলথ জোন অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন ২০ এপ্রিল থেকে বাগেরহাটে হাম-রুবেলা টিকাদান শুরু  খানজাহান আলী মাজারের কুমির-কুকুর কান্ড : কুকুরটি জলাতঙ্ক সংক্রামন ছিল   বাগেরহাটের জেলা বিএনপির উদ্যোগে বর্ষবরণ ও আনন্দ র‌্যালী বাগেরহাটে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন বাগেরহাটে বর্নাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ সংরক্ষিত আসনের শহিদ পরিবার থেকে প্রার্থী চায় সংগ্রামী নেত্রী শারমিন সুলতানা রুমা জ্বালানি সংকট: মোংলা বন্দরে পণ্য খালাসে অচলাবস্থা

বড় নেতাদের সঙ্গে লড়াই হবে- সমাবেশে দীপু

রিপোর্টার- / ২২৪ পড়া হয়েছে
সময়- শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটে আগে চারটা আসন ছিল, এখন তিনটা। এখানকার বড় বড় নেতাদের সঙ্গে লড়াই হবে, তবে আমি ভয় পাই না। আপনারা যদি আমার সঙ্গে থাকেন, ইনশাআল্লাহ জয় ছিনিয়ে আনব।

শনিবার (১১ অক্টোবর) বিকেলে উপজেলার কদমতলা স্কুল মাঠে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাটের মোল্লাহাটে বিএনপির আঞ্চলিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসব কথা বলেন  বি এনপির  নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শেখ ওহিদুজ্জামান দীপু।

তিনি আরো বলেন, ছাত্রজীবন থেকে শুরু করে এখন পর্যন্ত মোট ১৩ বার বিভিন্ন নির্বাচনে অংশ নিয়েছি, এর মধ্যে ১১ বার জয় পেয়েছি। দুটি সংসদ নির্বাচনে হেরেছি একবার শেখ হিলালের কাছে, আরেকবার শেখ হাসিনার বিপক্ষে।  এই দীর্ঘ ১৭ বছর নিজের বাড়িতে আসতে পারিনি, বাবা-মায়ের কবর জিয়ারত করতে পারিনি, ঈদের আনন্দও ভাগ করতে পারিনি। এখন আমি ফিরে এসেছি।  এখন আপনারা যদি এইভাবে একটু ভাবেন—যে সারাজীবন দৌঁড়ে বেড়িয়েছি, এখন একটু আপনারা আমার পিছনে আসুন। আমি কথা দিচ্ছি, এই মোল্লাহাটের মাটিকে সারা দেশের সামনে উজ্জ্বল করবে। সেই তেজ আমার বুকে আছে ইনশাআল্লাহ।”

সমাবেশে উপস্থিত ছিলেন খুলনা বি.এল. কলেজের সাবেক ভিপি ও খুলনা মহানগর  ছাত্রদলের সাবেক সভাপতি আরিফুর জামান অপু, মো. হেকমত শেখ, মো. হাসমত মোল্লা, মুশফিকুর শেখ, গোপাল শেখ, কাকা মোল্লা, মোল্লাহাট উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শরিফুল জামান শিমুল, ৯ নম্বর কদমতলা ওয়ার্ড বিএনপির সভাপতি মিঠু শেখ, গোলাম মোস্তফা ফকির, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ও নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শেখ ওহিদুজ্জামান দীপু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ