বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে ৯৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক খেলাফত মজলিসের মামুনুল হকসহ বাগেরহাটে ৬ জনের প্রার্থীতা প্রত্যাহার  বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উদ্যোগে শীতার্তদের ২ হাজার কম্বল বিতরণ  চলতি অর্থবছরে মোংলা বন্দরে সাড়ে ৭০ লাখ মেট্রিক টন পণ্য আমদানি-রফতানি বাগেরহাটে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণসভা নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক কর্মশালায় ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে যেতে হবে না —জেলা প্রশাসক বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ ও বাগেরহাট যাদুঘরের ই-টিকেটিং সেবা চালু বাগেরহাট ৪ আসনে সতন্ত্র প্রার্থী শিপন আপিলে ফিরে পেলেন মনোনয়ন বাগেরহাটে ৯০ টি স্থানে বিনামুল্যে  ইন্টারনেট সেবা চালু প্রবাসীর দানকৃত গণকবরস্থানের জমি দখলের অভিযোগ

বাগেরহাটে চলছে অবস্থান ধর্মঘট : তিন দিনের হরতাল চলবে মহাসড়কে

রিপোর্টার- / ১৭০ পড়া হয়েছে
সময়- রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটে ৪টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় অবস্থান ধর্মঘট পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। এছাড়া সকল উপজেলা কার্যালয়ে অবস্থান ধর্মঘট পালন করছে এলাকাবাসি।

এদিকে পূর্ব ঘোষিত সোম, মঙ্গল ও বুধবারের হরতাল কর্মসূচিতে পরিবর্তন এনে কিছুটা শিথিল করা হয়েছে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১ টায় ডিসি অফিস ও আদালত অবরোধ কর্মসূচি থেকে হরতাল শিথিল করার এ ঘোষণা দিয়েছে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতারা।সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতা এম এ সালাম বলেন, “আমরা জনগণের দুর্ভোগ বিবেচনায় নিয়ে হরতালে শুধুমাত্র মহাসড়ক অবরোধের সিদ্ধান্ত নিয়েছি। আগামীকাল সোমবার সকাল-সন্ধ্যা হরতাল ও অবরোধ পালন করা হবে। তবে এদিন দোকানপাট খোলা থাকবে।”

তিনি আরও বলেন, “হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা উপলক্ষে তাদের চলাচল স্বাভাবিক রাখতে মঙ্গলবার ও বুধবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত  হরতাল-অবরোধ পালিত হবে। এ সময় শুধু মহাসড়ক অবরোধ থাকবে, ইউনিয়ন বা অভ্যন্তরীণ সড়ক খোলা রাখা হবে।’সর্বদলীয় সম্মিলিত কমিটির সদস্য সচিব শেখ মো. ইউনুস বলেন, জরুরি সেবা দানকারী যানবাহন, অ্যাম্বুলেন্স, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি,বিদ্যুৎ ও ফায়ার সার্ভিসের গাড়ি, পরীক্ষার্থীদের বাহন, রিকশা, অটোরিকশা, মোটরসাইকেল ও বাইসাইকেল হরতাল-অবরোধের আওতার বাইরে থাকবে।

এসময় উপস্থিত ছিলেন, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাড. ওয়াহিদুজ্জামান দীপু, জেলা বিএনপি’র সদস্য সচিব মোজাফফর রহমান আলম, যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুন নাসির আলাপ, জেলা জামাতের নায়েবে আমির অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ, জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, ‘সীমানা পরিবর্তনে বাগেরহাটবাসী এই সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেবে না। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। স্বল্প সময়ের মধ্যে উচ্চ আদালতে রিট করা হবে বলে জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাড, ওয়াহিদুজ্জামান দিপু।তিনি বলেন, আমরা উচ্চ আদালতে রিট করার সকল প্রক্রিয়া সম্পন্ন করেছি। আশাকরি আগামী সপ্তাহে শুনানী হবে। আমরা কাঙ্খিত সুবিধা পাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ