শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে দুই মোটরসাইকেল ও নসিমনের সাথে ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত রামপাল বিদ্যুৎকেন্দ্রে নতুন রেকর্ড ১৩২১ মেগাওয়াট উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে বাগেরহাটে সেবা গ্রহীতাদের কাছ থেকে ঘুষ গ্রহণের অভিযোগ, অবরুদ্ধ ইউপি প্রশাসক বাগেরহাটে জমি দখলের চেষ্টা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন ভিডিও নজরে আসতেই দুলিপা পারভীন ও হোসাইনের চিকিৎসার দায়িত্ব নেন ডা. জুবাইদা রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ৮ দিন বন্ধ থাকার পর দ্বিতীয় ইউনিট চালু ​মোড়েলগঞ্জে মাদকসহ ব্যবসায়ী আটক  ​ বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞায় ফিরেছে প্রান-প্রকৃতি, কমেছে অপরাধ রামপালে রামপালে বাঁধ ভেঙ্গে দুইশতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, টেকসই বাঁধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

ডেঙ্গু প্রতিরোধে বাগেরহাটে রেড ক্রিসেন্ট ও পৌরসভার যৌথ পরিচ্ছন্নতা অভিযান 

রিপোর্টার- / ১১৫ পড়া হয়েছে
সময়- শনিবার, ১ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট  ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বাগেরহাট ইউনিট এবং বাগেরহাট পৌরসভার যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতা ও মশকনিধন অভিযান পরিচালিত হয়েছে।শনিবার (১ আগস্ট) পৌরশহরের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা ও মশকনিধন অভিযানের প্রধান অতিথি ছিলেনবাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বাগেরহাট ইউনিটের সম্মানিত সেক্রেটারি মো. মাহবুবুর রহমান টুটুল, কার্যনির্বাহী সদস্য  হাদিউজ্জামান হিরো, মো. আল-আমীন সরদার, সাবেক যুব প্রধান মো. নাইমুর রহমান, বর্তমান যুব প্রধান রাকিবুল ইসলাম, বাগেরহাট পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা ইনচার্জ মোহাম্মদ লিটন ও শহিদুল ইসলাম, বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের যুব সদস্যবৃন্দ এবং বাগেরহাট পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা। প্রতি শনিবার নিয়মিতভাবে এ কর্মসূচি পরিচালনা করা করা হলে জানান তারা।

অভিযান চলাকালে বাগেরহাট শহরের শালতলা থেকে পুরাতন জেলখানা এলাকায় ফগার মেশিনের মাধ্যমে মশকনিধন কার্যক্রম পরিচালনা, মশার লার্ভা ও পূর্ণবয়স্ক মশা দমনে ওষুধ স্প্রে এবং ঝোপঝাড় ও আগাছা পরিষ্কার করা হয়। পাশাপাশি জনসাধারণকে বাড়ির আঙিনা ও আশপাশে কোথাও যেন পরিষ্কার পানিতে মশার প্রজননস্থল তৈরি না হয়, সে বিষয়ে সচেতন করা হয়।  ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সরকারি সংস্থার পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। এ ধরনের সমন্বিত উদ্যোগ নিয়মিত অব্যাহত থাকলে মশাবাহিত রোগের বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ