বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
সরিয়ে নেওয়া হলো খানজাহান আলী মাজার দিঘির একমাত্র কুমির জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে বাগেরহাটে যুবদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল  বাগেরহাটে মাজারের দীঘিতে  কুমির টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও রাষ্ট্রচিন্তা আজও দেশের মানুষের কাছে প্রাসঙ্গিক – প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের  কুরবানির আনন্দ পৌঁছে গেল ৩০০ পরিবারের ঘরে দুঃসাহসিক উদ্ধার অভিযানে ভরসার নাম আব্দুল আলীম শেখ দুর্যোগে প্রস্তুতির বার্তা ছড়িয়ে ঝলমলিয়ায় কোডেকের সাংস্কৃতিক প্রচারণা কোডেক অগ্রযাত্রা প্রকল্পের ফ্রি গাইনি সেবা, চিকিৎসা পেলেন ৮৫ নারী রোগ বাগেরহাট সরকারী পিসি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলীর বিরুদ্বে মানববন্ধন ও বিক্ষোভ মহাসড়কে থ্রি হুইলার বন্ধের দাবি- খুলনা ও বরিশাল বিভাগের বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের 

জাতীয় সাংবাদিক সংস্থা প্রতিষ্ঠাতা আলতাফ হোসেন স্মরণে আলোচনা সভা

রিপোর্টার- / ৩০৯ পড়া হয়েছে
সময়- মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা, বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক মরহুম মুহাম্মদ আলতাফ হোসেনের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ অক্টোবর) সকালে বাগেরহাট প্রেসক্লাবের হলরুমে জেলা শাখার আয়োজনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার বাগেরহাট জেলা শাখার সভাপতি এম হেদায়েত হোসাইন লিটন এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সৈয়দ শওকত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন বাগেরহাট প্রেসক্লাবের প্রবিন সাংবাদিক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রফেসার মোশারেফ হুসাইন, প্রেসক্লাবের সাধারন সম্পাদক তরফদার রবিউল ইসলাম, প্রেসক্লাবের সহ সভাপতি এস এম রাজসহ জেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি, স্থানীয় সাংবাদিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মরহুম আলতাফ হোসেন ছিলেন আদর্শবান, নির্ভীক ও দেশপ্রেমিক সাংবাদিক। সত্য ও ন্যায়ের পক্ষে তিনি সারাজীবন কলম ধরেছেন এবং সাংবাদিক সমাজের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর প্রতিষ্ঠিত
“জাতীয় সাংবাদিক সংস্থা” আজ দেশের প্রত্যন্ত অঞ্চলের সাংবাদিকদের একতার প্ল্যাটফর্ম হয়ে উঠেছে।
পরিশেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সভার শেষে সংস্থার প¶ থেকে মরহুমের পরিবারকে শ্রদ্ধা জানানো হয় এবং তাঁর আদর্শ অনুসরণে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ