বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে ৯৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক খেলাফত মজলিসের মামুনুল হকসহ বাগেরহাটে ৬ জনের প্রার্থীতা প্রত্যাহার  বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উদ্যোগে শীতার্তদের ২ হাজার কম্বল বিতরণ  চলতি অর্থবছরে মোংলা বন্দরে সাড়ে ৭০ লাখ মেট্রিক টন পণ্য আমদানি-রফতানি বাগেরহাটে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণসভা নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক কর্মশালায় ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে যেতে হবে না —জেলা প্রশাসক বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ ও বাগেরহাট যাদুঘরের ই-টিকেটিং সেবা চালু বাগেরহাট ৪ আসনে সতন্ত্র প্রার্থী শিপন আপিলে ফিরে পেলেন মনোনয়ন বাগেরহাটে ৯০ টি স্থানে বিনামুল্যে  ইন্টারনেট সেবা চালু প্রবাসীর দানকৃত গণকবরস্থানের জমি দখলের অভিযোগ

বাগেরহাটে এনসিপির প্রধান সমন্বয়ক আলী হুসাইন সহ ১২ সদস্য পদত্যাগ

রিপোর্টার- / ৩৩ পড়া হয়েছে
সময়- রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাগেরহাট সদর উপজেলা শাখার প্রধান সমন্বয়ক আলী হুসাইন সহ ১২ সদস্য পদত্যাগ করেছেন। রবিবার (১১জানুয়ারী) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে  পদত্যাগের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, ‘আমি শেখ আলী হুসাইন, অবসরপ্রাপ্ত সেনা সদস্য ২০২৫ সালের ৩ জুন থেকে ২০২৬ সালের ১১ জানুয়ারী জাতীয় নাগরিক পার্টির বাগেরহাট সদর উপজেলা শাখার প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। কিন্তু ২৪ এর গণঅভ্যুত্থানের যে অঙ্গিকার নিয়ে নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর জন্ম ও পথচলা তারসাথে বর্তমান প্রেক্ষাপট ও রাজনৈতিক সমীকরণে যে অসমাঞ্জস্যতা পরিলক্ষিত হচ্ছে এবং যে অঙ্গীকার নিয়ে নতুন বন্দোবস্ত এর স্বপ্ন দেখে ছিলাম তার ব্যত্যয় হওয়ায় আমাদের পক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর সাথে আর পথচলাসম্ভব নয়। আমার ব্যক্তি দর্শন এবং (এনসিপি) এর রাজনৈতিক দর্শন সংঘর্ষিক হওয়ায় আমি আজ থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর বাগেরহাট সদর উপজেলার প্রধান সমন্বয়কারী পদ হতে পদত্যাগ করছি।

পদত্যাগকারি অন্য সদস্যরা হলেন সদর উপজেলার যুগ্ম সমন্বয়কারি কাজী মাহফুজুর রহমান,সদস্য আশিকুর রহমান সুমন,শেখ রাসেল,শেখ মিজানুর রহমান, মো: হাসান শেখ,মোঃ শহিদুল ইসলাম, শেখ জাহিদুল ইসলাম, শেখ নাবিল হোসেন,মোঃ জনি,মুনিয়া আক্তার জেনি,মোঃ রাতুল আহসান।

তিনি আরো বলেন, তবে দেশ ও জাতির কল্যাণে যে কোন প্রয়োজনে একজন সেনা সদস্য হিসেবে সর্বদা নিয়োজিত ছিলাম, অবসর জীবনে আছি এবং মৃত্যুর আগ পর্যন্ত থাকব কিন্তু সেটি (এনসিপি) এর কোন সদস্য হিসেবে নয়। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর সাথে আমার সঙ্গে এই কমিটিগুলোর অনেকেই একাত্মতা প্রকাশ করে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ