বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে ৯৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক খেলাফত মজলিসের মামুনুল হকসহ বাগেরহাটে ৬ জনের প্রার্থীতা প্রত্যাহার  বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উদ্যোগে শীতার্তদের ২ হাজার কম্বল বিতরণ  চলতি অর্থবছরে মোংলা বন্দরে সাড়ে ৭০ লাখ মেট্রিক টন পণ্য আমদানি-রফতানি বাগেরহাটে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণসভা নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক কর্মশালায় ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে যেতে হবে না —জেলা প্রশাসক বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ ও বাগেরহাট যাদুঘরের ই-টিকেটিং সেবা চালু বাগেরহাট ৪ আসনে সতন্ত্র প্রার্থী শিপন আপিলে ফিরে পেলেন মনোনয়ন বাগেরহাটে ৯০ টি স্থানে বিনামুল্যে  ইন্টারনেট সেবা চালু প্রবাসীর দানকৃত গণকবরস্থানের জমি দখলের অভিযোগ

বাগেরহাটে ৪ টি আসনে ৭ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

রিপোর্টার- / ১৫১ পড়া হয়েছে
সময়- সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটে চারটি আসনের অনুকূলে ৭ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিভিন্ন নেতাকর্মীরা। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে বিভিন্ন প্রার্থীর পক্ষে এই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের দপ্তরে দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার মো. মোত্তালেব হোসেন।

এদিন দুপুর ১২ টার দিকে সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান বাগেরহাট-১ (ফকিরহাট-মোল্লাহাট-চিতলমারী) আসন থেকে ও বাগেরহাট-২ (সদর- কচুয়া) থেকে জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম ও বাগেরহাট-৪ (শরণখোলা-মোরেলগঞ্জ) আসন থেকে সোমনাথ দে এবং বিকালে জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপনের পক্ষ থেকে তার অনুসারীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এর আগে দুপুর সাড়ে ১২ টার দিকে বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য এমএএইচ সেলিমের পক্ষ থেকে তার বড় ছেলে মেহেদী হাসান ৩টি আসনের মনোনয়ন সংগ্রহ করেন। ৩টি আসনের মধ্যে রয়েছে বাগেরহাট-১ (ফকিরহাট-মোল্লাহাট-চিতলমারী),বাগেরহাট-২ (সদর- কচুয়া) ও বাগেরহাট-৪ (শরণখোলা-মোরেলগঞ্জ) আসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ