রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমাদের জীবনের সাথে গাছের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত- পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী ড.শেখ ফরিদুল খুলনা বিভাগের ৭০ জন সাংবাদিকের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ বাগেরহাটে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে র‌্যালী ও আলোচনা সভা  বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে প্রাথমিকের ১১ শিক্ষার্থী অসুস্থ্য বাগেরহাটে ঘাট সংস্কারে তিন দিন বন্ধ থাকবে মোরেলগঞ্জ ফেরি চলাচল বাগেরহাটে হাসপাতালে  চাকুরী বহাল রাখার দাবিতে আউটসোর্সিং কর্মচারীদের অবস্থান কর্মসূচি,প্রশাসনিক ভবনে তালা বাগেরহাটের রাখালগাছি বাজারে সোনালী ব্যাংকের উপশাখা চালু বাগেরহাটে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা,স্বামী আটক কৃষকদল নেতার খুনিদের বিচারের দাবিতে উত্তাল বাগেরহাট জরাজীর্ণ গোলপাতার ঘরে ভবিষ্যৎ গড়ার লড়াই: প্রাথমিক বিদ্যালয়ের করুণ দশা

মোল্লাহাটে চুরির সময় দেখে ফেলায় গৃহিণীকে মারতে গিয়ে এক যুবক আহত

রিপোর্টার- / ৪২৩ পড়া হয়েছে
সময়- বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

মোল্লাহাট  প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাটে দিনের বেলায় ঘরে ঢুকে মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র চুরির সময় গৃহিণীর হাতে ধরা পড়ে মারতে গিয়ে দুই যুবকের একজন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১২ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার গাংনী ৮নং ওয়ার্ডের ফোরকান আলী শেখের বাড়িতে এ ঘটনা ঘটে।

আহত যুবক আবু তালেব (২৩) একই এলাকার আক্তার মোল্লার ছেলে। বর্তমানে সে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

গৃহ মালিক ফোরকান আলী শেখ অভিযোগ করে বলেন, “বেলা ১১টার দিকে আমি বাইরে ছিলাম। আমার স্ত্রী একা রান্না ঘরে শীলপাটায় মসলা বাটছিলেন। হঠাৎ বসত ঘরে নড়াচড়ার শব্দ পেয়ে তিনি জানতে চান ঘরে কে আছে। তখন দুই যুবক ঘর থেকে বেরিয়ে এসে ছুরি উঁচিয়ে তাকে মারতে যায়। স্ত্রী আত্মরক্ষার জন্য ডাক চিৎকার সহ শীলপাটার পাথর দিয়ে ছুরি হাতে যুবককে আঘাত করেন। পরে আশপাশের লোকজন আসছে বুঝতে পেরে তারা পালিয়ে যায়।”

তিনি আরও জানান, “ঘটনার পর আমরা থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছি।”

অন্যদিকে আহত আবু তালেব বলেন, “গৃহ মালিকের ছেলের সাথে আমার কথাকাটাকাটি হয়েছিল। পরে বিষয়টি মীমাংসার জন্য ওই বাড়িতে গেলে আমাকে রান্নার কাজে ব্যবহৃত পাথর দিয়ে আঘাত করা হয়।”

মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ মোঃ ফজলুল হক বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ