রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমাদের জীবনের সাথে গাছের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত- পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী ড.শেখ ফরিদুল খুলনা বিভাগের ৭০ জন সাংবাদিকের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ বাগেরহাটে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে র‌্যালী ও আলোচনা সভা  বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে প্রাথমিকের ১১ শিক্ষার্থী অসুস্থ্য বাগেরহাটে ঘাট সংস্কারে তিন দিন বন্ধ থাকবে মোরেলগঞ্জ ফেরি চলাচল বাগেরহাটে হাসপাতালে  চাকুরী বহাল রাখার দাবিতে আউটসোর্সিং কর্মচারীদের অবস্থান কর্মসূচি,প্রশাসনিক ভবনে তালা বাগেরহাটের রাখালগাছি বাজারে সোনালী ব্যাংকের উপশাখা চালু বাগেরহাটে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা,স্বামী আটক কৃষকদল নেতার খুনিদের বিচারের দাবিতে উত্তাল বাগেরহাট জরাজীর্ণ গোলপাতার ঘরে ভবিষ্যৎ গড়ার লড়াই: প্রাথমিক বিদ্যালয়ের করুণ দশা

রামপালে টাইফয়েড টিকাদান বিষয়ক ক্যাম্পেইন সভা

রিপোর্টার- / ২৪২ পড়া হয়েছে
সময়- বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

রামপাল প্রতিনিধি. রামপালে টাইফয়েড টিকাদান বিষয়ক এক ক্যাম্পেইন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ ক্যাম্পেইন সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা সুকান্ত কুমার পালের সভাপতিত্বে ক্যাম্পেইন সভায় প্রধান অথিতির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি। বিশেষ অথিতির বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ফরহাদ আলী, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, ইপিআই টেকনিশিয়ান কমলেশ কান্ত দাশ, প্রেসক্লাব রামপাল এর সাধারণ সম্পাদক সুজন মজুমদার, সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান প্রমুখ। সভায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সুকান্ত কুমার জানান, জাতীয় পর্যায়ে সারাদেশের মত এ উপজেলার ২৯ হাজার ২৭ জন শিশু ও কিশোরকে বিনামূল্য টাইফয়েড টিকা প্রদান করা হবে। আগামী মাসের ১২ অক্টোবর থেকে এ টিকাদান ক্যাম্পেইন শুরু করা হবে। সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, ধর্মীয় নেতা, সাংবাদিক ও সচেতন নাগরিকগণ উপস্থিত ছিলেন। টিকা প্রদান যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় সে বিষয়ে গুরুত্বারোপ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ