সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
ধর্মীয় পরিচয় নিয়ে বিরোধ: মোল্লাহাটে মরদেহের দাফন-সৎকার নিয়ে উত্তেজনা রামপালে খাস জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে রামপালে মানববন্ধন মল্লিকেরবেড়ে এন. আমিন হেলথ জোন অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন ২০ এপ্রিল থেকে বাগেরহাটে হাম-রুবেলা টিকাদান শুরু  খানজাহান আলী মাজারের কুমির-কুকুর কান্ড : কুকুরটি জলাতঙ্ক সংক্রামন ছিল   বাগেরহাটের জেলা বিএনপির উদ্যোগে বর্ষবরণ ও আনন্দ র‌্যালী বাগেরহাটে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন বাগেরহাটে বর্নাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ সংরক্ষিত আসনের শহিদ পরিবার থেকে প্রার্থী চায় সংগ্রামী নেত্রী শারমিন সুলতানা রুমা জ্বালানি সংকট: মোংলা বন্দরে পণ্য খালাসে অচলাবস্থা

চুলার আগুনে পুড়লো শিক্ষকের বসতঘর

রিপোর্টার- / ৪৫ পড়া হয়েছে
সময়- রবিবার, ৮ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটের শরণখোলায় চুলার আগুনে প্রাইমারী এক শিক্ষকের বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (৮মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের উত্তর তাফালবাড়ী গ্রামের আবু সালেহর বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত আবু সালেহ এসবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছে।

ক্ষতিগ্রস্ত শিক্ষক আবু সালেহ জানান, বেলা ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়। এসময় প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। শুষ্ক মৌসু হওয়ায়র বাড়ির পুকুর ও আশপাশে পর্যাপ্ত পানি না থাকায় আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিস স্টেশনের ফোন করা হয়েছিল। কিন্তু তারা ঘটনাস্থলে পৌছানোর আগেই আগুনে তার টিনশেড কাঠের ঘরসহ আসবাবপত্র, স্বর্ণালঙ্কার, জমির দলিল, মূল্যবান কাগজপত্র ও অন্যান্য মালামাল সম্পূর্ণ পড়ে যায়। এতে প্রায় ৬ থেকে ৭ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেন ওই শিক্ষক।

শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাবী আলম জানান, খবর  পেয়ে সাড়ে ১১টার দিকে ৯ সদস্যের একটি টিম নিয়ে ঘটনাস্থলে রওনা হন তিনি। ঘটনাস্থলে যাওয়ার রাস্তা খারাপ থাকায় সময় মতো পৌছানো সম্ভব হয়নি। তাছাড়া পাইপ বসানোর মতো আশপাশে কোথাও পানি না থাকায় প্রায় আধা কিলোমিটার দূরের একটি খাল থেকে পানির ব্যবস্থা করতে হয়। কিন্তু এরই মধ্যে ঘরটি সম্পূর্ণ পড়ে যায়। রান্না ঘরের চুলার আগুন থেকে অগ্নিকান্ড হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ