বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনামঃ
জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে বাগেরহাটে যুবদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল  বাগেরহাটে মাজারের দীঘিতে  কুমির টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও রাষ্ট্রচিন্তা আজও দেশের মানুষের কাছে প্রাসঙ্গিক – প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের  কুরবানির আনন্দ পৌঁছে গেল ৩০০ পরিবারের ঘরে দুঃসাহসিক উদ্ধার অভিযানে ভরসার নাম আব্দুল আলীম শেখ দুর্যোগে প্রস্তুতির বার্তা ছড়িয়ে ঝলমলিয়ায় কোডেকের সাংস্কৃতিক প্রচারণা কোডেক অগ্রযাত্রা প্রকল্পের ফ্রি গাইনি সেবা, চিকিৎসা পেলেন ৮৫ নারী রোগ বাগেরহাট সরকারী পিসি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলীর বিরুদ্বে মানববন্ধন ও বিক্ষোভ মহাসড়কে থ্রি হুইলার বন্ধের দাবি- খুলনা ও বরিশাল বিভাগের বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের  ১৮’র আগে বিয়ে নয়, ২০’র আগে সন্তান নয় বাল্যবিয়ে ঠেকিয়ে পুরস্কার পেল রামপালের দুই কিশোরী

বাগেরহাটে আট বছরের শিশুর রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত মরদেহ উদ্ধার

রিপোর্টার- / ৮৪ পড়া হয়েছে
সময়- রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটে আট বছরের এক শিশুর রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের সিংড়াই গ্রাম থেকে মীম আক্তার নামের ওই শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে শিশুটির মামী ঘরের ভেতরে মীমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তিনি আশপাশের লোকজনকে ডেকে আনেন এবং বিষয়টি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। স্থানীয়দের মধ্যে শিশুটির মৃত্যু নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ ধারণা করছেন, মীম তার ছোট ভাইয়ের সঙ্গে খেলছিল এবং খেলাধুলার একপর্যায়ে দুর্ঘটনাবশত তার গলায় ফাঁস লেগে যেতে পারে। তাদের মতে, সে সময় নিজেকে সেখান থেকে উদ্ধার করতে না পারায় এ মর্মান্তিক ঘটনা ঘটে থাকতে পারে। তবে অপর একটি অংশ এ ঘটনাকে নিছক দুর্ঘটনা হিসেবে মানতে নারাজ। তাদের দাবি, শিশুটিকে যেভাবে ফাঁস লাগা অবস্থায় দেখা গেছে , তা স্বাভাবিক দুর্ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ কারণে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে নানা প্রশ্ন ও সন্দেহ দেখা দিয়েছে এলাকাজুড়ে। মীমের বাবা হাফিজুল আমিন বলেন, “আমি পেশায় রিকশাচালক। দুপুরে খাবার খেয়ে রিকশা নিয়ে বের হই। পরে খবর পেয়ে বাড়িতে এসে মেয়েকে এই অবস্থায় দেখতে পাই। কীভাবে এমন ঘটনা ঘটল, আমি কিছুই বুঝতে পারছি না।”

এবিষয়ে বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুম খান জানান, প্রাথমিকভাবে এখনই মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা সম্ভব নয়। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। উল্লখ্যে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ