রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
রামপালে রামপালে বাঁধ ভেঙ্গে দুইশতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, টেকসই বাঁধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন দেড় মাসেও উদ্ধার হয়নি মোল্লাহাটে ফিলিং স্টেশনের পাশ থেকে চুরি করা পিকআপ বাগেরহাটে তালিকাভুক্ত সন্ত্রাসী ২৯ মামলার আসামী নাদিম সহযোগীসহ গ্রেপ্তার  খুলনায় ডেঙ্গু প্রতিরোধে মহানগর যুবদলের মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন ক্রিসেন্ট জুট মিলে পাট কল চালু না করে ফিড কারখানা চালুর প্রতিবাদে সমাবেশ জাতীয় যুবশক্তি খুলনা মহানগরে আত্মপ্রকাশ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্যোগে  বিনামূল্যে ৪ শতাধিক রোগী পেল স্বাস্থ্যসেবা  বাগেরহাটে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১ মোংলায় বৃক্ষরোপণ শেষে নিজেই মোনাজাত করলেন পরিবেশ প্রতিমন্ত্রী সুন্দরবনে জেলে বহরে দস্যুদের হামলা, ট্রলারসহ ৫ জনকে অপহরণ

বাগেরহাটে তালিকাভুক্ত সন্ত্রাসী ২৯ মামলার আসামী নাদিম সহযোগীসহ গ্রেপ্তার 

রিপোর্টার- / ৩ পড়া হয়েছে
সময়- শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটের কচুয়ায় তালিকাভুক্ত সন্ত্রাসী ২৯ মামলার আসামী নাদিম শেখ (৩২)কে গ্রেপ্তার করেছে নাজিরপুর থানা পুলিশ। শনিবার (২৯ আগস্ট) সকালে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার শেখমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার অন্যতম সহযোগি শেখমাটিয়া এলাকার জাকারিয়া(৩০)কেও গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার নাদিম কচুয়া উপজেলার খলিশাখালী গ্রামের মৃত গফফার শেখের ছেলে। চলতি বছরের ১৮ মার্চ পুলিশকে কুপিয়ে আসামী ছিনিয়ে নিয়েছিল গ্রেপ্তার নাদিম ও তার লোকজন।

এছাড়া নাদিমের বিরুদ্ধে হত্যা, ছিনতাই, চাদাঁবাজি মাদকসহ বিভিন্ন অপরাধে ২৯টি মামলা রয়েছে। এর মধ্যে ৫টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তরিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শেখ মাটিয়া এলাকা থেকে নাদিম ও তার সহযোগী জাকারিয়াকে স্থানীয়দের সহায়তায় পুলিশ গ্রেপ্তার করে।  তার কাছ থেকে চাইনিজ কুড়াল ও রামদা উদ্ধার করা হয়। মামলা দায়ের পূর্বক তাকে আদালতে সোপর্দ করা হবে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আল মামুন বলেন, নাদিমকে নাজিরপুর থানা পুলিশ গ্রেপ্তার করেছে।এ বিষয়ে ওই থানা কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা গ্রহন করবে। নাদিমের বিরুদ্ধে বেশকিছু মামলা ও একটি অভিযোগের তদন্ত চলমান রয়েছে কচুয়ায় থানায়। আর যেসব মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে সেসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর জন্য আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ