নিজস্ব প্রতিবেদক. বিগত সরকার কর্তৃক বন্ধ ক্রিসেন্ট জুট মিলস্ এর লীজ গ্রহীতা পাট কল চালু না করে ফীড কারখানা চালুর প্রতিবাদে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ আগষ্ট) বিকেল ৫ টায় খালিশপুর বিআইডিসি রোড সংলগ্ন ক্রিসেন্ট জুট মিলের প্রধান ফটকের সামনে জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, খালিশপুর জুট মিলস শ্রমিক কর্মচারী ইউনিয়ন এর সভাপতি আবু দাউদ দীন মোহাম্মদ মৃধা-এর সভাপতিত্বে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন খালিশপুর থানা বিএনপি’র সভাপতি এ্যাডঃ মোহাম্মদ আলী বাবু। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন খালিশপুর থানা বিএনপি সাধারন সম্পাদক আলহাজ্ব হাবিবুর রহমান বিশ্বাস, খালিশপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ বিপ্লবুর রহমান কুদ্দুস, খালিশপুর থানা মহিলা দলের আহবায়ক সাহানাজ সরোয়ার, জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির অন্তর্গত খুলনা বিভাগীয় খাদ্য পরিবহন সড়ক পথ কর্মচারী ইউনিয়নের সাধারন সম্পাদক সৈয়দ হুমায়ুন কবির।
এছাড়াও সমাবেশে উপস্থিত থেকে বক্তৃতা করেন, ৭নং ওর্য়াড বিএনপির সভাপতি মোঃ লিটন খান, সাধারন সম্পাদক শেখ জাকির হোসেন, ৮নং ওর্য়াড বিএনপির সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ সবুজ হাওলাদার,, ৯নং ওর্য়াড বিএনপির সভাপতি কাজী শামীম আহমেদ,সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা ভূট্টো, ১২নং ওর্য়াডের সভাপতি মোঃ জাহিদুর রহমান, ১৩নং ওর্য়াড বিএনপি নেতা মোঃ রফিকুল ইসলাম, ১৪নং ওর্য়াড বিএনপির সাধারণ সম্পাদক শেক নূরুল ইসলাম নূরু, ৮নং ওর্য়াড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির, ১০নং ওর্যাড বিএনপির সাংগঠনিক সম্পাদক আঃ হাই কালু, ৯নং ওর্য়াড বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ আঃ হালিম, ১৪নং ওর্য়াড বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ মিজানুর রহমান, ৮নং ওর্য়াড শ্রমিক দলের সভাপতি মোঃ সাইদুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ সেলিম, ১৫নং ওর্য়াড শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, বয়রা , সিএসডি শ্রমিক দলের মোঃ জাহাঙ্গীর হোসেন, রিকশা ভ্যান শ্রমিক দলের সভাপতি মোঃ আঃ মালেক, সাধারন সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, হ্যনডলিংক শ্রমিক ইউনিয়ন এর সাবেক সহ সভাপতি মোঃ হারুন হাওলাদার খোকা, মোঃ দুখু মিয়া, মোঃ উজ্জল, মোঃ ওমর ফারুক, শেখ ফরিদ প্রমুখ
বক্তারা বলেন বিগত মাফিয়া সরকার কতৃক লীজ নেয়া মাহাবুব এন্ড কোং কে ফিড কারখানা চালু না করে, পাট কল চালুর দাবী জানান তা না হলে খালিশপুরের চাকুরী হারা শ্রমিক জনতা নিয়ে মাহাবুব কোং এর বিরুদ্ধে দূর্বার আনদোলন গড়ে তোলা হবে।