বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে নতুন কুঁড়ি সিজন-২-এ নিবন্ধন ২১৮৬ প্রতিযোগী প্রধানমন্ত্রী আজ বাগেরহাটে আসছেন বেলায়েত হোসেন ডিগ্রি কলেজে একাদশ শ্রেণীর কৃতি শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে বই বিতরণ প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর ঘিরে উপকূলবাসীর নানা উন্নয়নমূলক প্রত্যাশা প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাগেরহাটে বিএনপির আনন্দ মিছিল নামে-বেনামে বরাদ্দ নয়, স্বচ্ছতা নিশ্চিতে পিআইসি কমিটি; বাগেরহাটে জেলা পরিষদের শতাধিক প্রতিষ্ঠানে চেক বিতরণ বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর এসি প্রদান জনগণ গণভোটে হা-এর পক্ষে রায় দিয়েছে, বিএনপিকে এটা বাস্তবায়ন করতে হবে-ডা, শফিকুর রহমান ফকিরহাটে জমি দখল ও হামলার ঘটনায় অপরাধ ঢাকতে উল্টো মামলার শিকার পরিবার বঙ্গোপসাগরে ট্রলিং বন্ধের দাবিতে জেলেদের মানববন্ধন

প্রধানমন্ত্রী আজ বাগেরহাটে আসছেন

রিপোর্টার- / ১ পড়া হয়েছে
সময়- বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. প্রধানমন্ত্রী তারেক রহমান আজ (বৃহস্পতিবার) বাগেরহাটে আসছেন।তিনি মোংলা বন্দরের সম্প্রসারণ কাজের উদ্বোধন ও হযরত খানজাহান (র.) এর  মাজার জিয়ারত করবেন । প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ মো. উজ্জল স্বাক্ষরিত সফর সূচী অনুযায়ী বৃহস্পতিবার সকাল ৮টা ৪৫ মিনিটে ঢাকস্থ নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমান বন্দরের উদ্দ্যেশে যাত্রা শুরু করবেন। এরপর ৯টা ১৫ মিনিটে বাগেরহাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। তারপর সকাল ১০টায় তিনি মোংলা বন্দরে পৌঁছাবেন। মোংলা বন্দরের চেয়ারম্যান, ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ ও চেয়ারম্যান, চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশন (সিআরসিসি) এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে যোগদান ও শুভেচ্ছা বিনিময় করবেন। সকাল সাড়ে ১০টায় তিনি মোংলা বন্দরের সুবিধাদি সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় ২টি কন্টেইনার জেটি নির্মাণ ও আনুষঙ্গিক সুবিধাদি উন্নয়ন কার্যক্রমের  ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। তারপর সড়ক পথে দুপুর ১২টা ৪৫মি বাগেরহাটে হযরত খানজানানের (র.) মাজারে পৌছে মাজার জিয়ারত শেষে আবারো সড়ক পথে খুলনার উদ্দেশ্যে যাত্রা করবেন। এরপর খুলনা সার্কিট হাউজে পৌছে বিরতি শেষে বিকেল ৩টায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শিশু কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত নতুন কুড়ি স্পোর্টস (সিজন-২) এর উদ্ভোধণী অনুষ্ঠানে যোগদান করবেন। এরপর তিনি বিকেল ৪টায় হেলিপ্যাডে উপস্থিত হয়ে ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর বাগেরহাটে এটি তার দ্বিতীয় সফর। এর আগে গত ২২ অক্টোবর বাগেরহাটের মোংলা ও সুন্দরবন পরিদর্শন করেন তিনি।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহম্মেদ মোস্তফা বলেন, ৫ নভেম্বর সকাল ১০টায় প্রধানমন্ত্রী মোংলা বন্দরে পৌঁছাবেন। এরপর বন্দরের সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় নতুন দুটি কনটেইনার জেটি নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রধানমন্ত্রীর ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে ওই প্রকল্পের নির্মাণ কার্যক্রম শুরু হবে। সম্প্রতি প্রধানমন্ত্রীর চীন সফরে সময় ওই চুক্তি স্বাক্ষরিত হয়। গত ১০ অক্টোবর বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী জেটি নির্মাণ কার্যক্রম শুরু হচ্ছে। নতুন প্রকল্পের ব্যয় নির্ধারণ ধরা হয়েছে ৪ হাজার ৬৮ কোটি টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকার অর্থায়ন করবে ৪ শত ৭৫ কোটি টাকা। চীনের অর্থায়ন থাকবে ৩ হাজার ৫৯৩ কোটি টাকা। বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান আরো বলেন, ৩ শত ৬৮ মিটার দৈর্ঘ্যের কনটেইনার টার্মিনালের সাথে ইয়ার্ড তৈরি হবে। ডেঞ্জারাস কার্গো হ্যান্ডলিং ব্যবস্থাও থাকবে। নতুন কনটেইনার ইয়ার্ডে ৪৯টি ইকুপমেন্ট যুক্ত থাকবে। ঘণ্টায় ৩০টির বেশি কনটেইনার খালাস করা যাবে। এতে বছরে ৪ লাখ টিউজ কনটেইনার হ্যান্ডলিংয়ের সক্ষমতা অর্জন করবে মোংলা বন্দর। একই দিন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে বন্দরের ৯নম্বর জেটিতে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।

বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পুলিশ বিভাগসহ সকল বিভাগের সমন্বয়ে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশাকরি, সুন্দর ও শান্তিপূর্নভাবে এই প্রোগ্রাম সম্পন্ন হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ