রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
খাদ্য গুদাম কর্মকর্তার সহায়তায় সিন্ডিকেটের কারণে ন্যায্যমুল্যে ধান বিক্রি করতে না পারায় কৃষকদের ক্ষোভ   শরণখোলা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লাল আর নেই আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-ডেপুটি স্পিকার ব্যারিষ্টার কায়সার কামাল বাগেরহাট কৃষকদল নেতা বাদলসহ গণতন্ত্র পূর্ন প্রতিষ্ঠার জন্য যারা হত্যাকান্ডের শিকার হয়েছে, প্রত্যেকটার বিচার বাংলার মাটিতে হবে–জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল   সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জন আত্মসমর্পন সুস্থ হয়ে ৬ মাস পর ফিরেছে সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগার আমাদের জীবনের সাথে গাছের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত- পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী ড.শেখ ফরিদুল খুলনা বিভাগের ৭০ জন সাংবাদিকের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ বাগেরহাটে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে র‌্যালী ও আলোচনা সভা  বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে প্রাথমিকের ১১ শিক্ষার্থী অসুস্থ্য

বাগেরহাটে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন

রিপোর্টার- / ১০৩ পড়া হয়েছে
সময়- মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নে জমি দখল, চাঁদাবাজি ও জাল সনদ ব্যবহার করে চাকরি নেওয়ার অভিযোগে যুবলীগ নেতা মো. জিয়াউল হাসান ও তার ভাই রেজাউল হাসানের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয়রা।
সোমবার (১৩ এপ্রিল) বিকেলে উপজেলার সন্ন্যাসী বাজার এলাকায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে খাউলিয়া এলাকার শতাধিক ভুক্তভোগী ও এলাকাবাসী অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, অভিযুক্ত দুই ভাই দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে জমি দখল, চাঁদাবাজি এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছেন। তাদের ভয়ে সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন এবং স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। ভুক্তভোগীরা আরও অভিযোগ করেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে বছরের পর বছর ধরে নানা অপকর্ম চালিয়ে আসছেন অভিযুক্তরা। কেউ প্রতিবাদ করলে ভয়ভীতি ও চাপ প্রয়োগ করা হয়।
মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে দুলাল চন্দ্র শিকদার বলেন, “আমার শ্বাশুড়ির প্রায় সাড়ে ১০ বিঘা জমি জোর করে দখল করা হয়েছে। এমনকি মন্দিরের জমিও দখল করেছে এই সন্ত্রাসীরা। আমরা এর সুষ্ঠু বিচার চাই।”
এসময় আবুল কালাম বলেন, “আমরা সাধারণ মানুষ, নিরাপদে বাঁচতে চাই। কিন্তু কিছু প্রভাবশালীর কারণে ৫ আগষ্ট পরবর্তী সময়ে এসেও আমাদের আতঙ্কে থাকতে হচ্ছে। জমি দখল ও চাঁদাবাজির কারণে জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। আমরা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ চাই।”
মানববন্ধন থেকে বক্তারা অভিযুক্ত দুই ভাইকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।
এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন পান্না মিয়া, দুলাল চন্দ্র শিকদার, স্বপন কুমার দপ্ত, আবুল কালাম, মোস্তাফিজুর রহমান, শফিকুল ইসলাম, আব্দুল জলিল হাওলাদার, আলম হাওলাদার, হাবিবুর রহমান, জামাল হাওলাদারসহ অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ