শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে দুই মোটরসাইকেল ও নসিমনের সাথে ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত রামপাল বিদ্যুৎকেন্দ্রে নতুন রেকর্ড ১৩২১ মেগাওয়াট উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে বাগেরহাটে সেবা গ্রহীতাদের কাছ থেকে ঘুষ গ্রহণের অভিযোগ, অবরুদ্ধ ইউপি প্রশাসক বাগেরহাটে জমি দখলের চেষ্টা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন ভিডিও নজরে আসতেই দুলিপা পারভীন ও হোসাইনের চিকিৎসার দায়িত্ব নেন ডা. জুবাইদা রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ৮ দিন বন্ধ থাকার পর দ্বিতীয় ইউনিট চালু ​মোড়েলগঞ্জে মাদকসহ ব্যবসায়ী আটক  ​ বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞায় ফিরেছে প্রান-প্রকৃতি, কমেছে অপরাধ রামপালে রামপালে বাঁধ ভেঙ্গে দুইশতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, টেকসই বাঁধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

বাগেরহাটে ৭টি অবৈধ ইটভাটার ৪ লক্ষ ইট ধংস

রিপোর্টার- / ২১৯ পড়া হয়েছে
সময়- বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটে অবৈধবাবে পরিচালিত ৭টি ইট ভাটার ৪ লক্ষ কাঁচা ইট ভেঙ্গে এবং পানিতে ভিজিয়ে ধ্বংস করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার (১১ মার্চ) বিকেলে বাগেরহাট সদর উপজেলার বাবুরহাট ও সাতগাছিয়া এলাকায় পরিবেম অধিদপ্তর খুলনা কার্যালয় এই অভিযান চালায়। পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম অবৈধ ইটভাটা গুড়িয়ে দেওয়ার নির্দেশ দেন।তবে কোন ইটভাটা মালিককে ঘটনাস্থলে পাওয়া যায়নি এবং কাউকে জরিমানা করেনি পরিবেশ অধিদপ্তর।

অভিযানে, পরিবেশ অধিদপ্তর, বাগেরহাট জেলা কার্যালয়ের উপপরিচালক আসাদুর রহমান, সহকারী পরিচালক দেলোয়ার হোসেন, বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শেখ মামুনুর রশীদসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তর বাগেরহাট জেলা কার্যালয়ের উপপরিচালক আসাদুর রহমান বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ০৬  ধারা ভঙ্গ করে নিষিদ্ধ জ্বালানি কাঠ ব্যবহার করে এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত, ২০১০) এর ১২ ধারা অমান্য করে পরিবেশগত ছাড়পত্র গ্রহন ব্যতিরেকে অবৈধভাবে পাজা পদ্ধতির ইটভাটাগুলো পরিচালিত হয়ে আসছিলো। অভিযান চালিয়ে ভাটাগুলোর ইট ধ্বংস করা হয়েছে। পরিবেশ সূরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ