মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে কাঠ বোঝাই ট্রলির ধাক্কায় ব্যাটারি চালিত ভ্যানচালক নিহত, আহত ৪ বাগেরহাট শহরের মুক্তিযোদ্ধা নিক্সন মার্কেটে  আগুনে পুড়ে গেছে ১৩ টি দোকান নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে বাগেরহাটে আনসারদের প্রস্তুতিমূলক সমাবেশ, দায়িত্বে ৭ হাজার ১১১ সদস্য মা-বোনদের হেনস্থা করার মত আচরণ করলে, ছাড় দেওয়া হবে না-জামায়াত প্রার্থী রাহাদ জয়ী হলে শান্তির জনপদ হবে রামপাল-জামায়াতের প্রার্থী আব্দুল ওয়াদুদ যারা অন্যায়ভাবে মানুষের সম্পদ দখল করবে বা মামলা বাণিজ্য করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে–এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল বাগেরহাটে হাতপাখা প্রতিকের মিছিল ও সমাবেশ সারাদেশে নারীদের হেনস্তার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল সুন্দরবন ডাকাতমুক্ত করার প্রতিশ্রুতি বাগেরহাট–৪ আসনে বিএনপির প্রার্থী সোমনাথ দের ঐক্যবদ্ধ হলে গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব–সোমনাথ দে

বাগেরহাট শহরের মুক্তিযোদ্ধা নিক্সন মার্কেটে  আগুনে পুড়ে গেছে ১৩ টি দোকান

রিপোর্টার- / ৬৪ পড়া হয়েছে
সময়- মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব  প্রতিবেদক.  বাগেরহাট শহরের মুক্তিযোদ্ধা  নিক্সন মার্কেটের অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে গেছে ১৫ টি দোকান। এতে ক্ষতি হয়েছে অর্ধ কোটি টাকার গরম কাপড়।মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোররাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এলাকাবাসীর খবরের ভিত্তিতে বাগেরহাট ফায়ার সার্ভিসের কর্মীদের দু’ঘণ্টা চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আসে। এতক্ষণে ততক্ষণে প্রায় ১৩ টি দোকানের অর্ধ কোটি টাকার গরম কাপড় পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আলমগীর হোসেন আলো বলেন, প্রতিবছরের ন্যায় এ বছরও গরম কাপড় বিক্রি করতে অস্থায়ীভাবে ১৩ টি দোকানে ভাড়া নিয়ে ব্যবসা শুরু করেন। প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে খবর পাই মার্কেটে আগুন লেগেছে। এসে দেখি ১৩ টি দোকানের মালামাল সবই পুড় ছাই হয়ে গেছে। আমরা এখন নিঃস্ব হয়ে পড়েছি। আমার ব্যক্তিগত দোকানে প্রায় ৫ লক্ষ টাকার বিভিন্ন ধরনের শীতের পোশাক ছিল (গরম কাপড়) ছিল। সরকারের কাছে সহযোগিতা ছাড়া আমার ঘুরে দাড়াবার আর কোন পথ নেই। তবে কিভাবে আগুন লেগেছে তা কেউ জানাতে পারেনি।
বাগেরহাট ফায়ার সার্ভিস ও ডিফেন্স এর স্টেশন কর্মকর্তা মোঃ মামুনুর রশিদ বলেন, স্থানীয়রা দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে আমাদের খবর দেয়। আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে এসে  এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে কিভাবে আগুন লেগেছে সে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ