মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ক্লিনিক সিলগালার পর,  মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কামাল সাময়িক বরখাস্ত বাগেরহাটে  জলবায়ু ন্যায়বিচার আন্দোলনকে শক্তিশালী করতে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন বাগেরহাটে মতবিরোধে খুন হয় আইনজীবি নিজাম উদ্দিন শান্ত : জড়িত দুই ভাইসহ গ্রেপ্তার ৪ ফেসবুকে অপপ্রচারের অভিযোগে থানায় সাংবাদিকের জিডি বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের আধুনিক কনফারেন্স কাম এক্সিকিউটিভ রুমের উদ্বোধন বাগেরহাটে আইনজীবি নিজাম উদ্দিন শান্তর হত্যাকারীদের বিচারের দাবিতে আদালত বর্জন করে মানববন্ধন  রামপাল খানজাহান আলী বিমানবন্দর নির্মাণে চায়না প্রতিনিধির পরিদর্শন উপকূলের স্বাস্থ্য সেবায় বিশেষজ্ঞ চিকিৎসক পদায়নের আশ্বাস মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেমপ্লেক্সসহ ৩ হাসপাতালে ঝটিকা স্বাস্থ্য মন্ত্রীর সফর বাগেরহাটের সেই ইকনকে আর্থিক সহযোগিতাসহ এক মাসের ছুটি দিল কৃষি ব্যাংক লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

সুন্দরবন ডাকাতমুক্ত করার প্রতিশ্রুতি বাগেরহাট–৪ আসনে বিএনপির প্রার্থী সোমনাথ দের

রিপোর্টার- / ২৩৮ পড়া হয়েছে
সময়- রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. সুন্দরবনে ডাকাত মুক্ত করার করা হবে। সুন্দরবন সংলগ্ন এলাকার বাসিন্দা ও বনের উপর নির্ভরশীল জেলে বাওয়ালিদের মুক্তিপনের দাবিতে অপহরণের ঘটনা ঘটনা বেড়েই চলছে। এবার এই নির্বাচনে ধানের শীষ প্রতীক বিজয়ী হলে দুই মাসের মধ্যে সুন্দরবন থেকে ডাকাত নির্মূল করা হবে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে শরণখোলা পাইলট স্কুল মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত জনসভায় এ কথা বলেন বাগেরহাট–৪ (মোড়েলগঞ্জ–শরণখোলা) আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বাবু সোমনাথ দে।

তিনি বলেন, এলাকার মানুষ দীর্ঘদিন ধরে ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত। জনগণ ঐক্যবদ্ধ হলে গণতন্ত্র আবার ফিরিয়ে আনতে হবে। আমরা বিজয়ী হলে পানির সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া হবে এবং সুন্দরবনকে দুই মাসের মধ্যে ডাকাতমুক্ত করা হবে।
প্রধান অতিথির বক্তব্যে সোমনাথ দে বলেন, ভোটের অধিকার ছাড়া গণতন্ত্র অর্থহীন। পরিকল্পিতভাবে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। এই অবস্থা থেকে দেশকে বের করে আনতেই বিএনপি মাঠে নেমেছে।

তিনি বলেন, শরণখোলাসহ উপকূলীয় এলাকার মানুষের সবচেয়ে বড় সমস্যা নিরাপদ পানির সংকট। আমরা ক্ষমতায় গেলে এই সংকট অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা হবে।

এসময় উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা, শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন পঞ্চায়েত, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন মিলন, শরণখোলা উপজেলা যুবদল আহ্বায়ক ইব্রাহিম মোল্লা এবং উপজেলা যুবদলের সদস্য সচিব আল আমিন খান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ