বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে নতুন কুঁড়ি সিজন-২-এ নিবন্ধন ২১৮৬ প্রতিযোগী প্রধানমন্ত্রী আজ বাগেরহাটে আসছেন বেলায়েত হোসেন ডিগ্রি কলেজে একাদশ শ্রেণীর কৃতি শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে বই বিতরণ প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর ঘিরে উপকূলবাসীর নানা উন্নয়নমূলক প্রত্যাশা প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাগেরহাটে বিএনপির আনন্দ মিছিল নামে-বেনামে বরাদ্দ নয়, স্বচ্ছতা নিশ্চিতে পিআইসি কমিটি; বাগেরহাটে জেলা পরিষদের শতাধিক প্রতিষ্ঠানে চেক বিতরণ বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর এসি প্রদান জনগণ গণভোটে হা-এর পক্ষে রায় দিয়েছে, বিএনপিকে এটা বাস্তবায়ন করতে হবে-ডা, শফিকুর রহমান ফকিরহাটে জমি দখল ও হামলার ঘটনায় অপরাধ ঢাকতে উল্টো মামলার শিকার পরিবার বঙ্গোপসাগরে ট্রলিং বন্ধের দাবিতে জেলেদের মানববন্ধন

বাগেরহাটে ডেঙ্গুতে যুবকের মৃত্যু

রিপোর্টার- / ৬৭৮ পড়া হয়েছে
সময়- শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হানিফ হাওলাদার (২৫) নামের এক যুবক মৃত্যু হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) ভোর রাতে ঢাকার নিউ লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত হানিফ হাওলাদার বাগেরহাট পৌরসভার পূর্ব বাসাবাটি এলাকার স্টেডিয়াম সড়কের বাসিন্দা আলম হাওলাদারের ছেলে। তার স্ত্রী ও আড়াই বছরের এক কন্যা সন্তান রয়েছে।

হানিফের স্ত্রী সোনামণি আক্তার জানান, কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন হানিফ। প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা নিলেও জ্বর না কমায় গত বুধবার বাগেরহাট জেলা হাসপাতালে রক্ত পরীক্ষা করানো হয়। পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হয়। পরে প্লাটিলেট কমে ২৬ হাজারে নেমে আসায় জেলা হাসপাতালে ভর্তি না নিয়ে দ্রুত ঢাকায় পাঠানো হয়। নিউ লাইফ হাসপাতালে দুই দিন আইসিইউতে থাকার পর শনিবার ভোরে তিনি মারা যান।

বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার বলেন, হানিফ হাওলাদার জ্বর নিয়ে হাসপাতালে এসেছিলেন। প্লাটিলেটের সংখ্যা খুব কম থাকায় তাকে দ্রুত ঢাকায় পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছিল। মৃত্যুর পর শনিবার দুপুরে নামাজে জানাজা শেষে হানিফ হাওলাদারকে বাগেরহাটের মদিনা মসজিদ কবরস্থানে দাফন করা হয়।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ