মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
মোল্লাহাটে মধুমতি নদীতে মোবাইল কোর্ট: অবৈধ জাল জব্দ, ২৫ হাজার টাকা জরিমানা  ক্লিনিক সিলগালার পর,  মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কামাল সাময়িক বরখাস্ত বাগেরহাটে  জলবায়ু ন্যায়বিচার আন্দোলনকে শক্তিশালী করতে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন বাগেরহাটে মতবিরোধে খুন হয় আইনজীবি নিজাম উদ্দিন শান্ত : জড়িত দুই ভাইসহ গ্রেপ্তার ৪ ফেসবুকে অপপ্রচারের অভিযোগে থানায় সাংবাদিকের জিডি বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের আধুনিক কনফারেন্স কাম এক্সিকিউটিভ রুমের উদ্বোধন বাগেরহাটে আইনজীবি নিজাম উদ্দিন শান্তর হত্যাকারীদের বিচারের দাবিতে আদালত বর্জন করে মানববন্ধন  রামপাল খানজাহান আলী বিমানবন্দর নির্মাণে চায়না প্রতিনিধির পরিদর্শন উপকূলের স্বাস্থ্য সেবায় বিশেষজ্ঞ চিকিৎসক পদায়নের আশ্বাস মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেমপ্লেক্সসহ ৩ হাসপাতালে ঝটিকা স্বাস্থ্য মন্ত্রীর সফর বাগেরহাটের সেই ইকনকে আর্থিক সহযোগিতাসহ এক মাসের ছুটি দিল কৃষি ব্যাংক

মোল্লাহাটে মধুমতি নদীতে মোবাইল কোর্ট: অবৈধ জাল জব্দ, ২৫ হাজার টাকা জরিমানা 

রিপোর্টার- / ০ পড়া হয়েছে
সময়- মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটের মোল্লাহাট উপজেলার আটজুড়ী এলাকায় মধুমতি নদীতে অবৈধভাবে মাছ শিকারের দায়ে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে প্রায় দুই হাজার মিটার অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। অবৈধভাবে মাছ শিকারের দায়ে দুই ব্যক্তিকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৮ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পরিচালিত অভিযানে ৪০টি চায়না জাল ও ৪টি বেহুন্দি জাল (প্রায় ২ হাজার মিটার) জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

অবৈধভাবে মাছ শিকার রোধে অভিযানটি পরিচালনা করেন মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমনা আইরিন। এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।উপজেলা প্রশাসন জানায়, নদীর জীববৈচিত্র্য সংরক্ষণ, মাছের প্রজনন নিশ্চিতকরণ এবং অবৈধ মৎস্য আহরণ বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ