মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বাগেরহাটে যুবদলের প্রতিবাদে মিছিল খুলনায় ৭১ টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী রামপালে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নাশকতা বিরোধী শোডাউন খুলনায় কেকেবিএইউতে নেক্সটজেন রিচার্স ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধন নৌবাহিনীর সাবেক কর্মকর্তার বিরুদ্ধে সৎ বোন ও মাকে ঘরছাড়া করার অভিযোগ বাগেরহাটে মহিষপুরা-খুলনা বাস মালিক সমিতির নেতাদের বিরুদ্ধে অভিযোগ   বিএনপি সরকারকে অবশ্যই বাংলাদেশে সংস্কার বাস্তবায়ণ করতে হবে-নাসীরুদ্দীন পাটওয়ারী বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন লোকালয়ে জীবন্ত ছাগল গিলে খাওয়ার চেষ্টা অজগরের, আতঙ্ক বাগেরহাটে কৃষকদল নেতা হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল 

রামপালে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নাশকতা বিরোধী শোডাউন

রিপোর্টার- / ১ পড়া হয়েছে
সময়- মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটের রামপালে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ  আওয়ামীলীগের অরাজকতা ও নাশকতা ঠেকাতে শোডাউন করেছে। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে রামপাল উপজেলা থেকে এ উপলক্ষে এক মোটরসাইকেল নিয়ে শোডাউনে অংশ নেয় নেতাকর্মীরা।

রামপাল উপজেলা বিএনপির সহসভাপতি শেখ ফিরোজ কবিরের নেতৃত্বে একটি মোটরসাইকেল বহরটি  উপজেলার গুরুত্বপূর্ণ সড়কসহ খুলনা-মোংলা মহাসড়ক প্রদক্ষিণ করে। বিএনপি নেতা ফিরোজ কবির জানান, নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিষ্ট আ.লীগের নাশকতা ঠেকাতে এবং সরকার বিরোধী কর্মকাণ্ড ঠেকাতে এ শোডাউন করা হয়েছে। এ ছাড়াও উপজেলার ১০ টি ইউনিয়ের গুরুত্বপূর্ণ পয়েন্টে নেতা-কর্মীদের দিয়ে নজরদারি করানো হচ্ছে। যাতে কেউ আইনশৃঙ্খলা পরিপন্থী কোন কাজ করতে না পারে। শোডাউনে অংশ নেন গৌরম্ভা বিএনপির সভাপতি মাষ্টার মুজিবর জোয়ারদার, মাহাফুজুর রহমান আকু্ঞ্জী, ভোজপাতিয়া ইউনিয়ের সাবেক সভাপতি তরফদার এনামুল হক প্রিন্স, তালুকদার বদিউজ্জামান মিনা, উপজেলা মৎসজীবি দলের সভাপতি মো. সাইদুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাজহারুল ইসলাম ইয়ামিন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোল্লা তরিকুল ইসলাম শোভন, শেখ ইব্রাহীম হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ