শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
খাদ্য গুদাম কর্মকর্তার সহায়তায় সিন্ডিকেটের কারণে ন্যায্যমুল্যে ধান বিক্রি করতে না পারায় কৃষকদের ক্ষোভ   শরণখোলা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লাল আর নেই আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-ডেপুটি স্পিকার ব্যারিষ্টার কায়সার কামাল বাগেরহাট কৃষকদল নেতা বাদলসহ গণতন্ত্র পূর্ন প্রতিষ্ঠার জন্য যারা হত্যাকান্ডের শিকার হয়েছে, প্রত্যেকটার বিচার বাংলার মাটিতে হবে–জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল   সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জন আত্মসমর্পন সুস্থ হয়ে ৬ মাস পর ফিরেছে সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগার আমাদের জীবনের সাথে গাছের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত- পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী ড.শেখ ফরিদুল খুলনা বিভাগের ৭০ জন সাংবাদিকের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ বাগেরহাটে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে র‌্যালী ও আলোচনা সভা  বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে প্রাথমিকের ১১ শিক্ষার্থী অসুস্থ্য

গণভোটের বাস্তবায়ন দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ, রাজপথে থাকার হুঁশিয়ারি

রিপোর্টার- / ১০১ পড়া হয়েছে
সময়- রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. গণভোটের মাধ্যমে জনগণের মতামত নেওয়ার দাবিতে বাগেরহাটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ১১ দলীয় ঐক্যজোট। রবিবার (১২এপ্রিল) বিকেলে বাগেরহাট শহরের রেলরোড এলাকা ঐক্যজোটের  কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন।পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল রেব হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শিশু হাসপাতাল মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে অংশ নেয়।

সমাবেশে বক্তব্য দেন বাগেরহাট ১ আসনের সংসদ সদস্য মশিউর রহমান খান, ২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ, জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট মাওলানা ওয়াদুদ, এনসিপির জেলা আহ্বায়ক আনোয়ার মোর্শেদ সোহেল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এস এম সাদ্দামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী।

বক্তারা বলেন, দুটি ভোটের একটিকে বৈধ আর অন্যটিকে অবৈধ তা হতে দেওয়া যাবে না। গণভোটের মাধ্যমে যে রায় আসবে তা সম্মান জানিয়ে দেশ পরিচালনা করতে হবে। একই পরিবেশ ও ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ভোটের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়। আমাদের এই দাবি মেনে না নিলে আমরা রাজপথেই থাকবো। গণভোটের দাবি বাস্তবায়ন না হলে রাজপথেই আন্দোলনের মাধ্যমে সিদ্ধান্ত হবে। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ