সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল বাগেরহাটে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ বিতরণ বাগেরহাটে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল আগামী প্রজন্মের জন্য নিরাপদ ও বসবাসযোগ্য পরিবেশ রেখে যাওয়াই আমাদের মূল অঙ্গীকার রামপালে সকল সরকারি খাল দখলমুক্ত দাবিতে যুবদলসহ উন্নয়ন সংগ্রাম পরিষদের সংবাদ সম্মেলন বাগেরহাটে দুস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ব্যক্তির মাঝে অনুদানের চেক বিতরণ নৌপরিবহন কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ,তদন্তের দাবি বাগেরহাটে পলি ও দবির উদ্দিন মেমোরিয়াল ক্লিনিকে রোগীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি বাগেরহাটে ২৫০ শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ ও খাদ্যসামগ্রী

বাগেরহাটের রাখালগাছি বাজারে সোনালী ব্যাংকের উপশাখা চালু

রিপোর্টার- / ৬৪ পড়া হয়েছে
সময়- মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. আধুনিক, দ্রুত ও নির্ভরযোগ্য ব্যাংকিং সেবা প্রদানের প্রতিশ্রুতি নিয়ে বাগেরহাট সদরে সোনালী ব্যাংকের আরও একটি উপশাখা চালু হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে সদর উপজেলার রাখালগাছি বাজারে উপশাখাটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেনে বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিষ্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন।

সোনালী ব্যাংক পিএলসির বাগেরহাট প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার সুকুমার রায়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের খুলনার জেনারেল ম্যানেজার (জিএম) জাহিদুল ইসলাম মোল্যা, বাগেরহাট শাখার এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. হুমায়ুন কবির প্রমুখ।

প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীকে ব্যাংকমুখী ও অর্থিক অন্তর্ভূক্তিকরণের লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে বাজার রাখালগাছিতে নতুন এই উপশাখা চালুর করা হয়েছে বলে জানায় সোনালী ব্যাংক কর্তৃপক্ষ। এরআগে সদর উপজেলার বারাকপুর বাজারে আরও একটি উপশাখার চালু করে ব্যাংকটি।  এ নিয়ে বাগেরহাটে ব্যাংকটির মোট শাখা ও উপশাখার সংখ্যা এখন ১৬টি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ