সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে বাঘ সংরক্ষণ বিষয়ক সেমিনার বাগেরহাটে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য নিরসন দিবস পালিত মালয়েশিয়ার শ্রমবাজার উম্মুক্তের দাবীতে বায়রা সিন্ডিকেট বিরোধী ঐক্য ফ্রন্টের মানববন্ধন   বাগেরহাট জেলা স্যানেটারী এন্ড টাইলস্ মালিক সমিতি সভাপতি মনিরুজ্জামান ও সম্পাদক আজাদ নির্বাচিত গ্রামে পোড়া গন্ধ : বিশ্বাস ও শেখ গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ২৫ : লুটপাট ও ৪০ বসতবাড়ি অগ্নিসংযোগ বাগেরহাটে কিশোরী রিয়া মনি হত্যায় গ্রেপ্তার ৩ :  দায় স্বীকার করে এক আসামীর আদালতে জবানবন্দী বাগেরহাটে গুলি করে যুবককে হত্যার ঘটনায় মামলা, নিজ বাড়িতে দাফন সম্পন্ন বাগেরহাটে বাড়িতে ঢুকে যুবককে গুলি করে হত্যা স্বাধীনতা দিবসে বাগেরহাটে সেচ্ছাসেবক দলের পতাকা র‌্যালি ও পথসভা বাগেরহাটে কিশোরীর গলাকাটা লাশ উদ্ধার

বাগেরহাটে পিঠা উৎসব

রিপোর্টার- / ৩২৪ পড়া হয়েছে
সময়- বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটে তারুন্যের উৎসব ২০২৫ উপলক্ষে উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৫ নভেম্বর) সকালে মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান।এসময় জেলা প্রশাসনের সহকারি কমিশনার জুলফিকার আদনান, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামানসহ উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন।মেলায় ৬টি স্টলে পান পিঠা, সেমাই পিঠা, কুলি পিঠা, জামাই পিঠা, ডালের বড়া, চিতই, দুধ চিতই, ভেজা চিতইসহ অন্তত ৫০ প্রকারের পিঠার পশা সাজিয়ে বসেছিলেন উদ্যোক্তারা। এর পাশাপাশি আচার, পায়েশ, হাতে তৈরি পোশাক ও রুপ চর্চার পন্য প্রদর্শন করা হয়। এমন আয়োজন নতুন উদ্যোক্তা তৈরিতে ভূমিকা পালন করবে বলে জানান মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সাহেলা পারভীন।তিনি বলেন, বাগেরহাটে অনেক নারী উদ্যোক্তা রয়েছে। যাদের কাছে ভাল আইডিয়া রয়েছে, পাশাপাশি নিজেদের তৈরি পন্য রয়েছে। কিন্তু প্রচার-প্রচারণার অভাবে তারা পন্য বিক্রি করতে পারছে না। এজন্যই মূলত আমরা উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব আয়োজন করেছে। এর মাধ্যমে যেমন তাদের বিক্রি বাড়বে, আবার নতুন উদ্যোক্তাও সৃষ্টি হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ