শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে দুই মোটরসাইকেল ও নসিমনের সাথে ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত রামপাল বিদ্যুৎকেন্দ্রে নতুন রেকর্ড ১৩২১ মেগাওয়াট উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে বাগেরহাটে সেবা গ্রহীতাদের কাছ থেকে ঘুষ গ্রহণের অভিযোগ, অবরুদ্ধ ইউপি প্রশাসক বাগেরহাটে জমি দখলের চেষ্টা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন ভিডিও নজরে আসতেই দুলিপা পারভীন ও হোসাইনের চিকিৎসার দায়িত্ব নেন ডা. জুবাইদা রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ৮ দিন বন্ধ থাকার পর দ্বিতীয় ইউনিট চালু ​মোড়েলগঞ্জে মাদকসহ ব্যবসায়ী আটক  ​ বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞায় ফিরেছে প্রান-প্রকৃতি, কমেছে অপরাধ রামপালে রামপালে বাঁধ ভেঙ্গে দুইশতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, টেকসই বাঁধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সংরক্ষিত আসনের শহিদ পরিবার থেকে প্রার্থী চায় সংগ্রামী নেত্রী শারমিন সুলতানা রুমা

রিপোর্টার- / ৩১৪ পড়া হয়েছে
সময়- মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় যুক্ত হয়েছেন গুম – খুন ও শহিদ পরিবারের সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক বাগেরহাটের মেয়ে শারমিন সুলতানা রুমা।

রাজধানীর নয়াপল্টনে অবস্থিত কেন্দ্রীয় কার্যালয় থেকে শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে তিনি মনোনয়ন সংগ্রহের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এ সময় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং তার এ উদ্যোগকে স্বাগত জানান।

রাজনীতির মাঠে সক্রিয় এই তরুণ নেত্রী দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক হিসেবে তিনি সংগঠনের বিভিন্ন কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তৃণমূল পর্যায়ে তার সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বের কারণে তিনি ইতোমধ্যেই নেতাকর্মীদের কাছে আস্থাভাজন হয়ে উঠেছেন।

তিনি রাজনৈতিক জীবনে কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সাধারণ সম্পাদক’সহ দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষন কর্মশালার দায়িত্বপ্রাপ্ত টিম প্রধান, কেন্দ্রীয় ছাত্র সংসদের সদ্য সাবেক সদস্য, বাংলাদেশ আইন ছাত্রফোরাম কেন্দ্রীয় সংসদের আহবায়ক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার মরহুম পিতা শেখ আতিয়ার রহমান রামপাল উপজেলা যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, রামপাল উপজেলা যুবদলের সভাপতি, রামপাল উপজেলা কৃষক দলের আহবায়ক, রামপাল উপজেলা বিএনপি’র প্রচার সম্পাদক, বাগেরহাট জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক, বাগেরহাট জেলা তাতী দলের যুগ্ম-সাধারন সম্পাদক’সহ বিএনপি’র গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

নিজের অবস্থান সম্পর্কে শারমিন সুলতানা রুমা বলেন, “আমি সবসময়ই সংগঠন এবং দেশের মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছি। দল যদি আমাকে যোগ্য মনে করে এই দায়িত্বের জন্য বিবেচনা করে, তাহলে আমি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, নারীর ক্ষমতায়ন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব”।

সংশ্লিষ্টরা মনে করেন, তরুণ প্রজন্মের নেতৃত্ব সংসদে আসলে দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে। অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয় ঘটাতে পারলে রাজনীতিতে আরো গতিশীলতা বাড়বে এবং তৃণমূলের সঙ্গে যোগাযোগ শক্তিশালী হবে।

দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য সম্ভাব্য প্রার্থীদের মধ্য থেকে যাচাই-বাছাই শেষে দলীয়ভাবে চূড়ান্ত প্রার্থীকে মনোনয়ন প্রদান করা হবে।

উল্লেখ্য, সংরক্ষিত নারী আসনগুলোতে দলীয় মনোনয়নের ভিত্তিতে সংসদ সদস্য নির্বাচিত হয়ে থাকেন, যা দেশের রাজনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ