শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুন্দরবন উপকূলীয় অঞ্চলের মানুষ ফাদার রিগনের কাছে ঋনী শরণখোলায় নবনির্মিত মসজিদের রড-সিমেন্ট চুরি, গভীর রাতে ভরাট বৈষম্যহীন ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে চতুর্থ দিনের মত কর্মবিরতি অব্যাহত মোল্লাহাটে বেগম খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যানের যোগদান জামায়াতে ইসলামীর মাধ্যমে মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে-শেখ মনজুরুল হক রাহাদ কালো টাকা ও পেশি শক্তির কারণে এলাকায় আতঙ্ক–জামায়াত নেতা অধ্যাপক মশিউর রহমান প্রবাসীর সহায়তায় শরণখোলার এতিমখানায় নতুন শ্রেণীকক্ষ, টিনের ছাউনিতে ফিরল স্বস্তি বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাঁধা, অফিসে তালা ও ভাংচুরের অভিযোগ  মানুষের নিরাপত্তা ও নারীদের কর্মসংস্থানে কাজ করবে বিএনপি- ফরিদুল ইসলাম বৈষম্যহীন ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে তৃতীয় দিনের মত কর্মবিরতি অব্যাহত

জাতীয় চ্যাম্পিয়ন শিপে বাগেরহাটে জয়

রিপোর্টার- / ২৫০ পড়া হয়েছে
সময়- রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে জাতীয় চ্যাম্পিয়ন শিপের জোনাল পর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে বাগেরহাট জেলা ফুটবল দল। হোম-অ্যাওয়ে ভিত্তিক দুই ম্যাচেই ড্রয়ের পর টাইব্রেকারে ৪-১ গোলের ব্যবধানে পটুয়াখালীকে হারিয়ে বাগেরহাট এগিয়ে যায় পরবর্তী রাউন্ডে। প্রথমার্ধে বাগেরহাটে দুই দল ১-১ গোলে ড্র করে। পরে দ্বিতীয়ার্ধে পটুয়াখালীতে আবারও ২-২ গোলে সমতা হয়। এরপর টাইব্রেকারে গোলরক্ষক ও খেলোয়াড়দের অসাধারণ পারফরম্যান্সে ৪-১ গোলে জয় পায় বাগেরহাট।খেলার উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী সদস্য চৌধুরী জাকির হোসেন, জেলা ক্রীড়া কর্মকর্তা হুসাইন আহমেদ, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামসহ স্থানীয় ক্রীড়ানুরাগীরা। বাগেরহাট জেলা বিএনপির  সাবেক সভাপতি এম এ সালাম বলেন, বাগেরহাটের তরুণ ফুটবলাররা এখন নিয়মিত ভালো খেলছে। এই জয় তাদের আত্মবিশ্বাস আরও বাড়াবে এবং ভবিষ্যতে বড় আসরে সাফল্যের পথ তৈরি করবে।এই জয় বাগেরহাটের গর্ব। তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত রাখতে জেলা প্রশাসন সবসময় পাশে থাকবে। সেরা গোলকিপার হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক গোলকিপার মোঃ  রিয়াজ। জয়ের পর সমর্থকদের উল্লাসে মুখরিত হয়ে ওঠে বাগেরহাট জেলা স্টেডিয়াম প্রাঙ্গণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ