মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে বাঘ সংরক্ষণ বিষয়ক সেমিনার বাগেরহাটে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য নিরসন দিবস পালিত মালয়েশিয়ার শ্রমবাজার উম্মুক্তের দাবীতে বায়রা সিন্ডিকেট বিরোধী ঐক্য ফ্রন্টের মানববন্ধন   বাগেরহাট জেলা স্যানেটারী এন্ড টাইলস্ মালিক সমিতি সভাপতি মনিরুজ্জামান ও সম্পাদক আজাদ নির্বাচিত গ্রামে পোড়া গন্ধ : বিশ্বাস ও শেখ গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ২৫ : লুটপাট ও ৪০ বসতবাড়ি অগ্নিসংযোগ বাগেরহাটে কিশোরী রিয়া মনি হত্যায় গ্রেপ্তার ৩ :  দায় স্বীকার করে এক আসামীর আদালতে জবানবন্দী বাগেরহাটে গুলি করে যুবককে হত্যার ঘটনায় মামলা, নিজ বাড়িতে দাফন সম্পন্ন বাগেরহাটে বাড়িতে ঢুকে যুবককে গুলি করে হত্যা স্বাধীনতা দিবসে বাগেরহাটে সেচ্ছাসেবক দলের পতাকা র‌্যালি ও পথসভা বাগেরহাটে কিশোরীর গলাকাটা লাশ উদ্ধার

বাগেরহাটে চার দফা দাবিতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের কর্মবিরতি, গ্রাহক ভোগান্তি

রিপোর্টার- / ১৯৫ পড়া হয়েছে
সময়- রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

নিজ স্ব প্রতিবেদক.  বাগেরহাটে আরইবি ও পল্লী বিদ্যুৎ সমিতির একীভূতকরণ, চাকরিচ্যুত ও বরখাস্তকৃতদের পুনর্বহালসহ চার দফা দাবিতে কর্মবিরতি পালন করছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। রোববার (০৭ সেপ্টেম্বর) সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মবিরতি শুরু হয়। বাগেরহাট সদর উপজেলার পোলঘাটস্থ সমিতির প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগে কর্মকর্তা-কর্মচারীদের কক্ষ ও চেয়ার ফাকা দেখা যায়। কর্মকর্তা-কর্মচারীরা এলোমেলোভাবে ঘুরে বেড়াচ্ছেন। তবে বিলসহ নানা ধরণের সেবা নিতে প্রতিদিনের মত গ্রাহকদের আসতে দেখা যায়। কর্মবিরতির ফলে ভোগান্তিতে পরতে হচ্ছে বলে জানান সেবা নিতে আসা গ্রাহকরা।

বাড়ির বিল সংক্রান্ত জরুরী বিষয়ে সেবা নিতে আসা রুহুল আমিন বলেন, সকালে এসে দেখি কোনো লোকজন নেই। এখন ফিরে যাচ্ছি। আমার মতো আরও অনেকেই সেবা নিতে এসে ফিরে যাচ্ছে। আমরা এই ভোগান্তি থেকে মুক্তি চাই।

দাবিগুলো হচ্ছে-আরইবি ও পল্লী বিদ্যুৎ সমিতির একীভূতকরণ বা অন্য বিতরণ সংস্থার মতো কোম্পানি গঠনের প্রজ্ঞাপন জারি করা; সব চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ী করা; মামলা প্রত্যাহার ও চাকরিচ্যুতদের পুনর্বহাল; এবং বদলি/বরখাস্তের বিষয়ে গঠিত কমিটির প্রতিবেদন বাস্তবায়ন। ১৭ আগস্ট ২০২৫ থেকে এ পর্যন্ত চাকরিচ্যুত ও বরখাস্তকৃতদের পূর্বের কর্মস্থলে পুনর্বহাল। লাইনক্রুদের নির্দিষ্ট কর্মঘণ্টা নির্ধারণ এবং আন্দোলনকালে যোগদান করতে না পারা পাঁচজন লাইনক্রুকে আগের পদে ফিরিয়ে দেওয়া। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দুর্নীতির সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ।

এদিকে কর্মবিরতি বা গ্রাহকদের ভোগান্তির বিষয়ে কোন কর্মকর্তা-কর্মচারীরা এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তাদের দাবি গনমাধ্যমের সামনে কথা বললে তাদেরকে পিল্লী বিদ্যুতায়ন বোর্ড থেকে শাস্তির আওতায় আনা হবে। তবে মুঠোফোনে বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (জিএম) শুশান্ত রায় বলেন, অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী ছুটির আবেদন দিয়ে চলে গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ