শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে দুই মোটরসাইকেল ও নসিমনের সাথে ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত রামপাল বিদ্যুৎকেন্দ্রে নতুন রেকর্ড ১৩২১ মেগাওয়াট উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে বাগেরহাটে সেবা গ্রহীতাদের কাছ থেকে ঘুষ গ্রহণের অভিযোগ, অবরুদ্ধ ইউপি প্রশাসক বাগেরহাটে জমি দখলের চেষ্টা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন ভিডিও নজরে আসতেই দুলিপা পারভীন ও হোসাইনের চিকিৎসার দায়িত্ব নেন ডা. জুবাইদা রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ৮ দিন বন্ধ থাকার পর দ্বিতীয় ইউনিট চালু ​মোড়েলগঞ্জে মাদকসহ ব্যবসায়ী আটক  ​ বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞায় ফিরেছে প্রান-প্রকৃতি, কমেছে অপরাধ রামপালে রামপালে বাঁধ ভেঙ্গে দুইশতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, টেকসই বাঁধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

চিতলমারীতে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৯ গ্রেফতার ৬

রিপোর্টার- / ৭০৩ পড়া হয়েছে
সময়- রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

চিতলমারী প্রতিনিধি. বাগেরহাটের চিতলমারীতে পূর্ব শত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ইউনিয়ন বিএনপির সভাপতিসহ ৯ জন আহত হয়েছেন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। ঘটনার সাথে জড়িত ৬জনকে পুলিশ গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেছে। আহতদের চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে।এদের মধ্যে ২জনের অবস্থার গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসি জানান, শনিবার রাত ৯টার দিকে উপজেলার শিবপুর ইউনিয়নের ছোটপোল কারিকর পাড়া গ্রামে কয়েকজন যুবক পূর্ব শত্রুতার জের ধরে কথা কাটা কাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে এসময় ঠেকাতে গিয়ে ইটের আঘতে শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নয়াব আলী শেখ আহত হন।
আহতরা হলেন, হায়াত আলী মীর(৫০),হাবিবুর রহমান (৩২),ছাইফুল কাজী(৫৫), মোঃ পান্না মোল্লা(৬৫) শহিদুল ইসলাম (৫৫) অন্যপক্ষের শহিন ফকির (৩০),বেদার শিকদার (৫৫),শিরাজ শিকদার (৪৫) ।
চিতলমারী থানার উপ-পরিদর্শক দেবাকর জানান,পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে।সংঘর্ষের ঘটনায় থানায একটি মামলা হয়েছে।এজাহার ভুক্ত ৬আসামীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ