সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন বাগেরহাটে দিনমজুর কুদ্দুস বাগেরহাটে ব্যবসায়ী পার্টনারকে কর্মচারি আখ্যা দিয়ে বের দেওয়া অভিযোগ রেলের ক্যাটারিং সার্ভিসকর্মী হৃদয় অর্থসহ স্বর্ণালংকার নিয়ে লাপাত্তা  বাগেরহাটে ডিজিটাল নিরাপত্তা এবং ডিজিটাল মিডিয়া লিটারেসি বিষয়ে কর্মশালা বাগেরহাটে ১৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বাগেরহাটে এসএসসি ও সমমান পরীক্ষায় ১৮ হাজার ১ জন  অংশগ্রহণ ধর্মীয় পরিচয় নিয়ে বিরোধ: মোল্লাহাটে মরদেহের দাফন-সৎকার নিয়ে উত্তেজনা রামপালে খাস জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে রামপালে মানববন্ধন মল্লিকেরবেড়ে এন. আমিন হেলথ জোন অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন ২০ এপ্রিল থেকে বাগেরহাটে হাম-রুবেলা টিকাদান শুরু 

মোল্লাহাটে আঠারোবাকি নদী থেকে বালি উত্তোলন

রিপোর্টার- / ২১৮ পড়া হয়েছে
সময়- মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
oppo_0

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটের মোল্লাহাট উপজেলার বুড়ি গাংনী এলাকায় আঠারোবাকি নদী থেকেই প্রকাশ্যে আত্মঘাতী মেশিন ব্যবহার করে অবৈধভাবে বালি উত্তোলনের অভিযোগ উঠেছে জনৈক বেদার মোল্লার বিরুদ্ধে। এতে নদীর তীর ভাঙন ও পরিবেশের মারাত্মক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুড়ি গাংনী ছাড়াও একই ইউনিয়নের নলডাঙ্গী এলাকায় আরও তিনটি মেশিন দিয়ে বালি উত্তোলনের মহোৎসব চলছে। এভাবে দিনের পর দিন নদীর তলদেশ থেকে বালি উত্তোলনের কারণে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি গ্রামীণ অবকাঠামোও হুমকির মুখে পড়েছে।

অভিযুক্ত বেদার মোল্লা স্বীকার করে বলেন, “গাংনীর জনৈক মাসুদসহ অজ্ঞাত কয়েকজনের কাছ থেকে দেড় লাখ টাকায় ছয় কাঠা জমি ভরাটের জন্য বালি নিচ্ছি। ইতিমধ্যে ৩০ হাজার টাকা অগ্রিম প্রদান করেছি।”

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডু জানান, অবৈধভাবে বালি উত্তোলনের খবর পাওয়া গেছে। দ্রুতই ঘটনাস্থলে মোবাইল কোর্ট পরিচালনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় সচেতন মহল মনে করছে, এই বালি উত্তোলন বন্ধ না হলে আঠারোবাকি নদীর পরিবেশ এবং এলাকার গ্রামীণ জনপদ মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ