মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে বাঘ সংরক্ষণ বিষয়ক সেমিনার বাগেরহাটে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য নিরসন দিবস পালিত মালয়েশিয়ার শ্রমবাজার উম্মুক্তের দাবীতে বায়রা সিন্ডিকেট বিরোধী ঐক্য ফ্রন্টের মানববন্ধন   বাগেরহাট জেলা স্যানেটারী এন্ড টাইলস্ মালিক সমিতি সভাপতি মনিরুজ্জামান ও সম্পাদক আজাদ নির্বাচিত গ্রামে পোড়া গন্ধ : বিশ্বাস ও শেখ গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ২৫ : লুটপাট ও ৪০ বসতবাড়ি অগ্নিসংযোগ বাগেরহাটে কিশোরী রিয়া মনি হত্যায় গ্রেপ্তার ৩ :  দায় স্বীকার করে এক আসামীর আদালতে জবানবন্দী বাগেরহাটে গুলি করে যুবককে হত্যার ঘটনায় মামলা, নিজ বাড়িতে দাফন সম্পন্ন বাগেরহাটে বাড়িতে ঢুকে যুবককে গুলি করে হত্যা স্বাধীনতা দিবসে বাগেরহাটে সেচ্ছাসেবক দলের পতাকা র‌্যালি ও পথসভা বাগেরহাটে কিশোরীর গলাকাটা লাশ উদ্ধার

বাগেরহাটে অসহায় ভ্যানচালকের পরিবারের পাশে তারেক রহমান

রিপোর্টার- / ২১১ পড়া হয়েছে
সময়- মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটের ফকিরহাটে অসহায় ভ্যানচালক গোলাম মোস্তফা শেখের ক্যান্সার আক্রান্ত স্ত্রী ও প্রতিবন্ধী সন্তানের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান।

মঙ্গলবার দুপুরে (০৯ সেপ্টেম্বর) দুপুরে ‘আমরা বিএনপি পরিবার‘-এর আহবায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল উপজেলার ভট্টখামার এলাকায় ওই অসুস্থ্য ভ্যান চালকের বাড়িতে আসেন। প্রতিনিধি দলটি অসহায় এই পরিবারটির সার্বিক খোঁজ-খবর নেন। তারেক রহমানের পক্ষ থেকে পাঠানো নগদ দুই লক্ষ ৫০ হাজার টাকা প্রদান করেন।

এসময়, বিএনপি’র খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি এবং জাতীয়তাবাদী ছাত্রদলের বুয়েট শাখার সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, ফকিরহাট উপজেলা বিএনপির সভাপতি কামরুল ইসলাম গোড়া, সাধারণ সম্পাদক শরিফুল কালাম কারিমসহ গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।

আমরা বিএনপি পরিবার‘-এর আহবায়ক আতিকুর রহমান রুমন জানান, ভ্যানচালক গোলাম মোস্তফা শেখের স্ত্রী শাহিমা বেগম (৫২) দীর্ঘদিন ধরে ক্যান্সার আক্রান্ত এবং তার ছেলে আব্দুল্লাহ শেখ জন্ম থেকেই প্রতিবন্ধী। টাকার অভাবে তাদের চিকিৎসা হচ্ছিল না। বিষয়টি জানতে পেরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদেরকে পাঠিয়েছেন। আমরা তাদের চাহিদা অনুযায়ী ২ লক্ষ ৫০ হাজার টাকা প্রদান করেছি। ভবিষ্যতে এই পরিবারের চিকিৎসা ব্যয় বহন করার আশ্বাস দেন এই নেতা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ