মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে কাঠ বোঝাই ট্রলির ধাক্কায় ব্যাটারি চালিত ভ্যানচালক নিহত, আহত ৪ বাগেরহাট শহরের মুক্তিযোদ্ধা নিক্সন মার্কেটে  আগুনে পুড়ে গেছে ১৩ টি দোকান নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে বাগেরহাটে আনসারদের প্রস্তুতিমূলক সমাবেশ, দায়িত্বে ৭ হাজার ১১১ সদস্য মা-বোনদের হেনস্থা করার মত আচরণ করলে, ছাড় দেওয়া হবে না-জামায়াত প্রার্থী রাহাদ জয়ী হলে শান্তির জনপদ হবে রামপাল-জামায়াতের প্রার্থী আব্দুল ওয়াদুদ যারা অন্যায়ভাবে মানুষের সম্পদ দখল করবে বা মামলা বাণিজ্য করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে–এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল বাগেরহাটে হাতপাখা প্রতিকের মিছিল ও সমাবেশ সারাদেশে নারীদের হেনস্তার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল সুন্দরবন ডাকাতমুক্ত করার প্রতিশ্রুতি বাগেরহাট–৪ আসনে বিএনপির প্রার্থী সোমনাথ দের ঐক্যবদ্ধ হলে গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব–সোমনাথ দে

বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

রিপোর্টার- / ১৫৫ পড়া হয়েছে
সময়- রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাট সারাদেশের মত বাগেরহাটেও যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় শহরের বধ্যভমিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন পুস্পস্তবক অর্পন করেন। পরে জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ মহিদুর রহমান পুলিশ কর্মকর্তাদের নিয়ে পুস্পস্তবক অর্পন করেন।এর পরেই শহীদ বুদ্ধিজীবিদের স্মরণের গার্ড অব অনার ও এক মিনিট নিরবতা পালন করা হয়। এর পরেই জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি, জেলা আইনজীবি সমিতি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, এলজিইডি, সড়ক বিভাগ, জেলা যুব দল, জেলা মহিলা দল, জেলা ছাত্রদল, সরকারি উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করা হয়েছে।পুস্পস্তবক অর্পন শেষে শহররক্ষা বাধ সংলগ্ন বধ্যভূমি চত্বরে জেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন। স্থানীয় সরকার বিভাগ, বাগেরহাটের উপ-পরিচালক ডা. মোঃ ফখরুল ইসলামের এসময় আরও বক্তব্য দেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা আকবর আজাদ, অতিরিক্ত পুলিশ ‍সুপার মুহাম্মদ মহিদুর রহমান, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান প্রমুখ।বক্তারা বলেন, বাঙ্গালী জাতীর জন্য একটি কষ্টের দিন ১৪ ডিসেম্বর। আজকের এই দিনেই পাক হানাদার বাহিনী তাদের পরাজয় বুঝতে পেরে বাংলাদেশকে মেধাশূন্য করতে এদেশের বুদ্ধিজীবিদের হত্যা করেছিলেন। সারাদেশেই তারা নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছিল।এক কথায় শেষ ঘাঁ দিয়েছিল, পাকিস্থানি বাহিনী। শহীদ বুদ্ধিজীবি ও মুক্তিযোদ্ধাদের জীবনের বিনমিয়ে আমরা পেয়েছিলাম স্বাধীনতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ