শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে কৃষকদল নেতা হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল  সরিয়ে নেওয়া হলো খানজাহান আলী মাজার দিঘির একমাত্র কুমির জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে বাগেরহাটে যুবদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল  বাগেরহাটে মাজারের দীঘিতে  কুমির টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও রাষ্ট্রচিন্তা আজও দেশের মানুষের কাছে প্রাসঙ্গিক – প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের  কুরবানির আনন্দ পৌঁছে গেল ৩০০ পরিবারের ঘরে দুঃসাহসিক উদ্ধার অভিযানে ভরসার নাম আব্দুল আলীম শেখ দুর্যোগে প্রস্তুতির বার্তা ছড়িয়ে ঝলমলিয়ায় কোডেকের সাংস্কৃতিক প্রচারণা কোডেক অগ্রযাত্রা প্রকল্পের ফ্রি গাইনি সেবা, চিকিৎসা পেলেন ৮৫ নারী রোগ বাগেরহাট সরকারী পিসি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলীর বিরুদ্বে মানববন্ধন ও বিক্ষোভ

মোল্লাহাটে চুরির সময় হাতেনাতে ধরা, মালিক পরিবারের ওপর হামলা ও স্বর্ণের চেইন ছিনতাই

রিপোর্টার- / ৩৪১ পড়া হয়েছে
সময়- রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

মোল্লাহাট প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাটে নারকেল ও সুপারি চুরিকালে হাতেনাতে ধরা পড়ায় মালিক পরিবারের ওপর হামলা ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই যুবকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার গাংনী ইউনিয়নের মাতারচর এলাকায়।

অভিযোগ সূত্রে জানা গেছে, গাংনী মাতারচর গ্রামের নুর মোহাম্মদ শিকদারের ছেলে জামাল শিকদারের বাগানবাড়ি থেকে নারকেল ও সুপারি চুরি করে বস্তায় ভরছিলেন একই গ্রামের মৃত জালাল শেখের ছেলে দিদার শেখ (২২) ও সবুর শেখের ছেলে রবিউল (৩০)। এ সময় জামাল শিকদার ঘটনাস্থলে গিয়ে তাদের হাতেনাতে ধরে ফেললে তারা জামালকে এলোপাথাড়ি কিলঘুষি মারতে থাকে।

চিৎকার শুনে জামালের মা আমিরুন্নেসা ও স্ত্রী লিমা খানম এগিয়ে এলে তাদেরকেও মারধর ও লাঞ্ছিত করা হয়। এক পর্যায়ে রবিউল জামালের স্ত্রীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী জামাল শিকদার বলেন, “চুরির সময় ধরা পড়ে তারা আমাদের ওপর হামলা চালায়। আমার স্ত্রী ও মাকে মারধর করে গলার চেইন নিয়ে যায়। আমরা থানায় অভিযোগ করেছি এবং দোষীদের শাস্তি চাই।”

জামালের মা আমিরুন্নেসা ও স্ত্রী লিমা খানম একই অভিযোগ করে দুস্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ মো. ফজলুল হক বলেন, “ঘটনার বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ