শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে দুই মোটরসাইকেল ও নসিমনের সাথে ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত রামপাল বিদ্যুৎকেন্দ্রে নতুন রেকর্ড ১৩২১ মেগাওয়াট উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে বাগেরহাটে সেবা গ্রহীতাদের কাছ থেকে ঘুষ গ্রহণের অভিযোগ, অবরুদ্ধ ইউপি প্রশাসক বাগেরহাটে জমি দখলের চেষ্টা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন ভিডিও নজরে আসতেই দুলিপা পারভীন ও হোসাইনের চিকিৎসার দায়িত্ব নেন ডা. জুবাইদা রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ৮ দিন বন্ধ থাকার পর দ্বিতীয় ইউনিট চালু ​মোড়েলগঞ্জে মাদকসহ ব্যবসায়ী আটক  ​ বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞায় ফিরেছে প্রান-প্রকৃতি, কমেছে অপরাধ রামপালে রামপালে বাঁধ ভেঙ্গে দুইশতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, টেকসই বাঁধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

রামপালে মৎস্যঘের দখলের অভিযোগে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন 

রিপোর্টার- / ৪২৪ পড়া হয়েছে
সময়- মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা. রামপালে মৎস্যঘের দখল লুটপাট ও মারপিটের অভিযোগে ব্যাবসায়ী মেহেদী হাসান মিন্টু সংবাদ সম্মেলন করেছেন। সোমবার বেলা ১১ টায় প্রেসক্লাব রামপাল এ উপস্থিত হয়ে তিনি সংবাদ সম্মেলনটি করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মিন্টু জানান, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের বহির অভ্যন্তরে পিডিবির কাছ গত ইং ০১-১২-২০২৪ তারিখে ৯ লক্ষ টাকা পরিশোধ করে ৭৫ একরের ঘেরটি লিজ নেন। তিনি লিজ গ্রহণের পরে মাছ পোনা ছেড়ে প্রায় ৯ মাস ধরে ঘেরটি পরিচালনা করে আসছিলেন। গত ১৫ অক্টোবর দুপুর অনুমান সাড়ে ১২ টার সময় বর্ণি গ্রামের আসাদ শেখ, তার ছেলে আল ইমরান জনি, জুয়েলসহ কতিপয় লোকজন তার মৎস্যঘেরে চড়াও হয়। তারা তার ঘেরে থাকা বিভিন্ন প্রজাতির মাছ লুট করে নেয়। এতে তার প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকার ক্ষতি হয়। সংবাদ সম্মেলনে তিনি আরো উল্লেখ করেন, এ ছাড়াও প্রতিপক্ষরা তাকে ১৭ অক্টোবর শুক্রবার দুপুরে কালিবাড়ির মোড়ে কাসেমের দোকানের সামনে আটক করে মারপিট করে এবং জীবনে শেষ করে ফেলার হুমকি দেয়। এতে বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেন। তিনি প্রশাসনের হস্তক্ষেপসহ ঘেরটি ফিরে পেতে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগের বিষয়টি নিয়ে অভিযুক্ত জনি ও জুয়েলের সাথে কথা হলে তারা সকল অভিযোগ অস্বীকার করে বলেন, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র একটি সংরক্ষিত এলাকা। সেখানে আমাদের কোন ঘের নেই। তারা উল্টো প্রশ্ন করেন, সেখানে মেহেদী হাসান মিন্টু ঘের করে বলে শুনেছেন। তবে তারা সাংবাদিকদের সরোজমিনে পরিদর্শনে গিয়ে খোজ নেওয়ার অনুরোধ করে বলেন, কারো যাওয়ার সুযোগ নেই, কিন্তু মিন্টু কি করে ঘের করেন|


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ